somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহস্যময়ী বালিকা – পর্ব-৩

০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে এলাম হেঁটে। মনে কেমন এক খটকা — এ কেমন মেয়ে রে বাবা! বাপকে নিয়ে আসে আমাকে প্রেমের প্রস্তাব দিতে? আবার ভাবলাম, হয়তো আগে থেকেই পরিকল্পনা করেছিল। নাকি আশেপাশেই থাকে আর নিয়মিত আমাকে পর্যবেক্ষণ করে? এসব ভেবে আজ আর কাজ করা হলো না। কাল ধানমন্ডি যেতে হবে আগের মতোই। এসব আদরের দুলালীদের কথা বাদ, আমাকে আমার পথেই চলতে হবে।
বিকেলে রুটিনমতো জহুরা মার্কেটের চা দোকানে বসেছি— এক হাতে চা, অন্য হাতে সিগারেট। পুরনো প্রেমিকার স্মৃতিগুলো মাথায় ঘুর পাক খাচ্ছে। এমন সময় নিপুণ এসে পিঠে হাত রেখে বলল,
— কিরে ব্যাটা, তোর দেখা নেই কয়দিন?
আমি বললাম,
— অফিসের কাজ, একটু ব্যস্ত। তোর খবর বল।
নিপুণ হাসল,
— সবাই ভালো। তুই সিগারেট খাওয়া কমাইছিস নাকি?
— হ্যাঁ, আগে ৫-৭ টা খেতাম, এখন ২-৩ টা।
— ছাড় ব্যাটা, অভ্যাসটা ভালো না। আমি তো ছেড়েই দিছি।
— হালার পো, শখে ধরছি নাকি? উমৃলা যখন ধোকা দিল, তুই তো তখন রুমমেট ছিলি!
এরপর সে হেসে বলল,
— প্রফেসরের মেয়ে ডাক্তারের খবর কী? শুনি এখন নাকি হোটেলে হোটেলে ইন্টার্ন করে বেড়ায়?
— ধুর, তেমন কিছু না। ও একবার কিশোরগঞ্জ শহরের হোটেল নিয়ে কিছু বলেছিল। ওর এক বান্ধবী নাকি ছিল সেখানে তার বয়ফ্রেন্ডসহ। আমাকেও যেতে বলছিল মার্চ মাসে, কিন্তু আমি ঢাকা আসতে বললে আর সে থাকা হয়নি।
— আরে বোকা, নিজের কথা বান্ধবীর নামে বলেছিল। সম্পর্ক ভাঙার দুই বছর পরও তোর লগে রাতে থাকতে চায়, ব্যাপারটা বুঝে ফেল!
— আমি তো যাইনি তখন। আর সেই ঘটনা প্রায় বছরখানেক আগের। এরপর আর কথা হয়নি।
— নতুন গল্প মারিস না রে! মে মাসে ভার্চুয়ালি যে কাণ্ডটা করলি তোরা, ভুলে গেছিস নাকি?
আমি হেসে বললাম,
— আজ এক নতুন ঘটনা ঘটেছে। ভয় পাইনি, কিন্তু এখন অদ্ভুত একটা আতঙ্ক কাজ করছে।
— কিসের আতঙ্ক? চল, পার্কে বসে শোনাবি।
________________________________________
অন্যদিকে নুশাইবা ওর বাবাকে বলল,
— আব্বা, আজ সুমনকে দেখতে পারলাম না। ও চায়ের দোকান থেকে আগেই চলে গেছে।
তার বাবা হেসে বললেন,
— আমি আগেই বলেছিলাম, কয়েকদিন অনুসরণ কোরো না।
— কিন্তু না দেখলে অস্থির লাগে আব্বা।
— তাইলে অন্যভাবে দেখো। তার অফিসের পথে নজর রাখো, তবে যেন সন্দেহ না করে।
— আচ্ছা, কল দিয়ে দেখি?
— সেটা তোমার ইচ্ছা। তবে আগের প্রেমের মতো আমার উপর দোষ দিয়ো না যেন!
— না আব্বা, এবার রাজি করিয়ে বিয়েই করে ফেলব!
— (হেসে) তুমি কিন্তু আর্মি অফিসারের মেয়ে, একা একা কিছু করোনা, আমি কিন্তু ভয় পাই না।
কয়েকদিন আর নুশাইবা বা তার চর কাউকে কাছে দেখতে পাচ্ছি না। নির্ভায় হয়ে অফিস করতেছি। পাবলিক বাস ব্যবহার না করে কষ্ট করে অফিসের বাসে শাহবাগ যাই। সেখান থেকে মেট্রতে করে উত্তরা আসি। নিপুণ পুলিশের এস আই। মাঝে মধ্যে সতর্ক করে যেন একা না চলি। কিন্তু আমি তেমন কোন ভয়ের কিছু দেখতেছিনা। আজকে একটু ঘুম পাচ্ছে মেট্রোতে। মনে হচ্ছে আমাকে যেন কেও হাই ডোজের ঘুমের ওষুধ দিছে নয়তো আমি গত হাজার বছর ধরে ঘুমাই না। চোখ যেন টেনেই তুলতে পারছিনা। মাথা ভার হয়ে চোখে পোড়ানি ধরে চোখ বন্ধ হয়ে এল। কিছুক্ষনের মধ্যে……

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

লিখেছেন ইসিয়াক, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩


প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×