আমিতো জানি যে এ আমার কাজ নয়।
আবেগ,রোমান্স,কল্পনা,স্বপ্ন-এইগু্লো নাকি কবিতার প্রাণ।
আমার ঝুলিতে এইগুলো নেই।
ফুরিয়ে গেছে।
তবুও বড় ইচ্ছে হয় কবিতা লিখি।
নিজের ইচ্ছের কাছে নিজেকে সপে দেই।
শূন্য আবেগ নিয়ে খাতা-কলম হাতে বসে পড়ি কবিতা লিখতে।
কী লিখি এটা আমি-নিজেকে প্রশ্ন করি ?
কতিপয় অর্থহীন,নিরস,রঙ্গহীন শব্দমালা রচিত হয়
ধবধবে সাদা খাতার বুকে।
শব্দগুলো আমার দিকে তাকিয়ে অট্টহাসি দেয়।
আমি ভ্যাবাচেকা খেয়ে যাই।
দম নিয়ে আবার চেষ্টা করি। না হবেনা।
নিজেকে প্রশ্ন করি-হচ্ছেটা কি হে ?
না কোনো উত্তর নেই। পিনপতন নিরবতা ওখানে।
কেন এই নিরবতা?
কেন এই আবেগশূন্যতা?
কেন এই স্বপ্নহীন পথচলা?
কল্পনার এই আকাশে কেন কালো মেঘের বিশাল এই শামিয়ানা?
কোথায় আমার আবেগ-স্বপ্ন-কল্পনা?
এই সব কটার সরব বিচরণ আমার মনের রাজ্যে ছিল বোধ হয়।
কোনো দূর দূর হারিয়ে যাওয়া অতীতে।
সে এক অলিখিত-অপঠিত গল্প ।
আমার কল্পনার কচি কিশলয় গুলো
প্রস্ফুঠিত হওয়ার আগেই বুঝে গেল-জানিনা কেন?
কোনো এক প্রানহিন মরুর বুকে, নিস্তব্ধ এক খাঁ খাঁ দুপুরে
মরিচিকার পেছনে ছুটেছিলাম এই আমি।
সেই থেকে আমার স্বপ্নের দিগন্তে শুধুই মরুর শুন্যতা।
রঙ্গীন স্বপ্নের ফানুস এক সময় আমিও বুনেছিলাম
সেটাও বিরুদ্ধ বাতাসের তোড়ে বিধ্বস্থ হলো কোনো এক গহীণ অরণ্যে।
সেই থেকে এই আমি আজ স্বপ্নহারা, দিশেহারা এক ভ্রান্ত পথিক।
আমি জানিনা আমার এই পথের শেষ কোথায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



