জানিনা সে কী মনে করে?
তবুও ড্যাম কেয়ার!
সে কি না তাকালে পারেনা ?
-তাকাবেনা কেনো?
তার তাকানোটা যে আমার দেখার অধিকার খর্ব করে।
সে তাকালে কি আমি আর সহ্য করতে পারি?
তার ডাগর চোখের তীক্ষ্ণ চাহনি আন্দোলন শুরু করে আমার বুকে।
এ চাহনি যে বড় অসহনীয়!
ভাবি তার দিকে এভাবে চাওয়া কি ঠিক হবে?
-কেনো নয়? কে যেন আবার জিজ্ঞেস করে।
তা আমি কী জানি!
একবার ভাবি বলে দেবো।
আবার ভবি না ঠিক হবেনা।
বলবো ই বা কী?
এলোমেলো ভাবনাগুলো গুছিয়ে নিয়ে আসার আগেই
বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে সহস্র আলোক বর্ষ সমান দূরে।
ভাবনার আকাশে রংধনু উঁকি দেয়ার আগেই কালো মেঘগুলো তেড়ে আসে।
স্বপ্নের ডানাগুলো শূন্য আকাশে উড়াল দিতে গিয়ে হুচোট খায় বার বার।
আমি ডানা ঝাপটানোর করুণ সুর শুনতে পাই।
তাই দূর থেকেই তাকে শুধু দেখি।
কাছে যাইনা পাছে দূরদর্শনের সুযোগটাও আবার নষ্ট হয়ে যায়।
জানি একদিন এভাবে দেখতে দেখতে দৃষ্টিসিমার বাইরে চলে যাবে সে।
ত হোক।
মনের পটে তার ছবিটা থাকবে চিরকাল
অম্লান, অক্ষয় হয়ে।
যেখানে আমি অবলিলায় দেখে যাব তাকে।
প্রতিবাদ কিংবা বাধা দেয়ার সুযোগ যেখানে তার নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



