somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প বোকা লিটনের স্বপ্ন

১৭ ই মে, ২০১৫ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোকা লিটন টান টান লম্বা চওড়া টকটকে জোয়ান ছেলে । দেখতে শুনতে ভালো গাঁয়ের রঙ শ্যামলা । যখন কারো সাথে কথা কাঁটাকাঁটি হয় তখন সে তার শরীরের কথা বড় গলায় বলে ।
যেমন তার শরীর সাস্থ যেমন তার কথা বার্তা তেমনি তার কামের গুন । কারো সাথে কারো ঝগড়া মারামাড়ি লাগলে সে আগে আগে তাদের সামনে গিয়ে দাড়াবে । গ্রামে কারো গাছ থেকে কোন ফল নামাতে হলে আগে নাম আছে লিটন কারন সে গাছে উঠারো ওস্তাদ ছিলেন ।
সে সব সময় অন্যের কাজে নিজেকে ব্যস্ত রাখে বলা চলে দূরন্ত পর উপকারী । কেউ কোন বিপদে পড়েছে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে নিতে হবে বা বাড়িতে ডাক্তার আনতে হবে বিলের পাড় ধরে ভূতুরে যে রাস্তা গেছে তার উপর দিয়ে লিটন সবার আগে দৌড়াবে ডাক্তার আনার জন্য ।
আমবর্ষায় যদি লিটনকে কেউ বলে যা আজ তুই চিতাখোলায় থাকবি সে তাতেও রাজী । লিটন গ্রামের সকলকে নিয়ে হাসি খুশি থাকতে পষন্দ করে । কারো মন কোন কারনে খারাপ থাকলে লিটনের সঙ্গে দেখা হলে তার মন ভালো না হয়ে উপায় নেই ।
তাদের গ্রাম ছেড়ে আরো দূর থেকে লোক আছে লিটনকে নিতে ফুটবল খেলার জন্য । লিটন যে দলেরই হয়ে খেলে নিশ্চিত সেদিন সে দলের জয় ।
লিটন সব কাজেই পাকা একজন ছেলে । তার প্রিয় খেলা ছিল ফুটবল । তাই তার একটাই স্বপ্ন ছিল সে একদিন বড় কোন দলের সাথে আন্তর্জাতিক ম্যাচ খেলবে । কিন্তু তার একটি দুঃখ সে লেখাপড়া জানে না আর এজন্য সে ভালো বড় ধরনের কোন টিমের সাথে যোগ দিতে পারে না ।
লিটন তাদের পাশের গ্রামে একটি খেলায় যায় সেখানে তার খেলা দেখে বড় মাপের একটি দলের ম্যানেজার তাদের দলে লিটনকে আন্তরজার্তিক ম্যাচ খেলার জন্য লিটনকে নিতে চায়,এতে লিটন অনেক খুশি হন । লিটন ভেবে নিলেন তার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলছে । কিন্তু যখন তারা খোজ খবর নিয়ে দেখেন লিটনের শিক্ষা যোগ্যতা নাই তখন তারা লিটনকে বাদ দেন ।
সে দিন লিটন মনে অনেক কষ্ট পায় আর সে দিন লিটন ভাবলো আমার সকল কিছুর পাশাপাশি যদি একটু লেখা পড়া চালাইয়া যাইতাম তাহলে তারা আইজ আমারে বাদ দেওয়ার সাহস করত না । সেইদিন লিটন সাথে সাথে গন শিক্ষার স্কুলে ভর্তি হন । কিন্তু ভাগ্য লিটনের স্বপ্ন স্বপ্নই রয়ে যায় । লিটন স্কুলে ভর্তি হওয়ার এক মাস পর গ্রামের একটি খেলায় যোগ দেন,সেদিন অনেক বৃষ্টি ছিল । সারাদিন বৃষ্টিতে ভিজে পুরে খেলে এসে লিটন রাতে খাওয়া শেষ করে রাতে ঘুমালেন । সকালে লিটনের মা তাকে ডাকতে যেয়ে দেখেন লিটনের শরীর জ্বরে পুরে যাচ্ছে , সাথে সাথে লিটনের বাবাকে বললে তিনি লিটনকে নিয়ে হাসপাতালে যান । হাসপাতালের ডাক্তরা লিটনকে ভর্তি করেন । কিন্ত হাসপাতালে চিকিৎসা অবস্থায় লিটন তিনদিনের দিন মারা যায় । ডাক্তরকে জিজ্ঞাসা করলে উনারা বলেন লিটনের টাইফেদ জ্বর হয়েছিল ।
সেদিন সেখানেই লিটনের স্বপ্ন মাটি চাপা পড়ে যায় ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×