somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বি-২ স্পিরিট একটি যুদ্ধ বিমান

০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বি-২ স্পিরিট হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভারী বোমারু বিমান যা স্টেল্থ বোম্বার নামেও অনেকের মাঝে পরিচিত । এটি তৈরি করেছেন নর্থরোপ গ্রুমম্যান । এটি এমন একটি বিমান যা সহজে রাডার শনাক্ত করতে পারেন না । এই বিমানটিকে বড় ধরনের আকাশযুদ্ধের জন্য নির্মাণ করা হয়েছে । এই বিমানটি প্রচলিত এবং নিউক্লীয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে পারে ।
এই বিমানটির উচ্চ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ খরচের জন্য মার্কিন কংগ্রেস ও পেন্টাগনে বেশ কিছু বিতর্ক তৈরি করেছিল । উচ্চ নির্মাণ ব্যয়ের কারণে ১৯৮০ দশকের শেষের দিকে থেকে ১৯৯০ এর দশকে মার্কিন কংগ্রেস প্রাক্কালিত ১৩২টি বিমান নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে মাত্র ২১টি বিমান নির্মাণ করেন ।


প্রতি বি-২ স্পিরিট বিমানের গড় নির্মাণ ব্যয় প্রায় ৭৩.৭ কোটি মার্কিন ডলার । তাছাড়া প্রতিটি বিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় গড়ে প্রায় ৯২.৯ কোটি মার্কিন ডলার যার মধ্যে আছে খুচরো যন্ত্রাংশ, বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ, রেট্রোফিটিং, ও বিভিন্ন সফটওয়্যার সাপোর্ট । এই বিমান নির্মাণ প্রকল্পে প্রতিটি বিমানের ক্ষেত্রে গড়ে মোট ব্যয় হয়েছে প্রায় ২১০ কোটি মার্কিন ডলার ১৯৯৭ সালে ডলারের মূল্য অনুযায়ী ও এর মধ্যে আছে উন্নয়ন, প্রকৌশল, পরীক্ষণ নানান রকমের ব্যয় ।
এখন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মোট ২০টি বি ২ স্পিরিট পরিচালনা করছেন । যদিও এই বিমানগুলো স্নায়ু যুদ্ধকে সামনে রেখে নির্মাণ করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে এগুলো ১৯৯৯ সালের কসোভো যুদ্ধে সাইবেরিয়াতে এবং ইরাক যুদ্ধ ও ২০০১ সালে আফগানিস্তান যুদ্ধেও ব্যবহার করেছেন । ২০০৮ সালে উড্ডয়নের মুহুর্তে ক্র্যাশ করে একটি বিমান ধ্বংস হয়ে যায় ।
এই বিমানে মোট লোক সংখ্যা দুই, এবং এটি ৮০ × ৫০০ পা ২৩০ কেজি জেডিএএম জিপিএস নিয়ন্ত্রিত বোমা,বা অত্যন্ত বিমান সুরক্ষিত স্থানে ১৬ × ২,৪০০ পা (১,১০০ কেজি) বি৮৩ নিউক্লিয়ার বোমা একবারে ফেলতে পারে । বি-২ স্পিরিট-ই একমাত্র বিমান যা দূর আকাশ থেকে স্টেল্‌থ অবস্থানে থেকেও ভূমিতে নির্দিষ্ট লক্ষমাত্রায় বোমা ছুড়তে পারেন । বি-২ স্পিরিট বোমারু বিমান তৈরির প্রকল্প শুরু হয় ১৯৭৯ সালে কালো প্রকল্প অ্যাডভান্সড টেকনোলজি বোম্বার এটিবি নামে । সে সময় স্নায়ুযুদ্ধ ছিলো প্রকট, এবং ১৯৭৯ ও ১৯৮০ সালে রাষ্ট্রপতি নির্বাচন ক্যাম্পেইনে প্রার্থী রনাল্ড রেগান মার্কিন সামরিক বাহিনীর শক্তি এবং মর্যাদা বৃদ্ধি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন । ১৯৮০ সালের ২২ আগস্ট কার্টার প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের আওতায় এটিবি প্রকল্পসহ স্টেল্‌থ বিমানের উন্নয়ন এবং বিকাশে কাজ শুরু করে । ২০০৭ সালে এটি প্রকাশ পায় যে, ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীগণ ১৯৮০ দশকে এই প্রকল্পের সফলতার জন্য চুক্তিভিক্তিক গোপনীয়তার সাথে কাজে অংশ নেন ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ৯:৫১
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×