আগুন দেওয়া হলো কানাডার একটি মসজিদে
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কানাডায় একটি মসজিদে উদ্দেশ্যমূলকভাবে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনাকে ইসলাম বিদ্বেষী তৎপরতা হিসেবে দাবি করেছেন স্থানীয় মুসলমানরা।আর কানাডার কেন্দ্রীয় ওনটারির প্রদেশের ওটোনাবি নদীর পাড়ে পিটারবোরো নগরীর মসজিদ আস-সালামে এই আগুন দেয়া হয়েছে।নগরীর একমাত্র মসজিদটি শনিবার স্থানীয় সময় রাত প্রায় ১১টায় আগুন দেয়া হয়। এ ঘটনার তদন্ত এখনো চলছে বলে পুলিশ জানিয়েছে ।

আগুনে ক্ষতিগ্রস্ত মসজিদের ভেতরের দৃশ্য আগুনের ঘটনায় কেউ হতাহত হয় নি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মসজিদটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। মসজিদ আস-সালামে কেন আগুন দেয়া হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তা বের করার জন্য তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এ দিকে, স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে, মসজিদ মেরামতে ৮০ হাজার ডলার লাগবে বলে মনে করা হচ্ছে। এ জন্য চাঁদা এবং দান সংগ্রহ করছেন স্থানীয় মুসলমানরা।

আগুন লাগার পরে নগরীর মেয়র এই ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। তিনি আরো বলেছেন, বিদ্বেষের কারণে যদি মসজিদে আগুন দেয়া হয়ে থাকে তবে তার সঙ্গে কানাডার সাধারণ মানুষের কোনো যোগসূত্র নেই। প্যারিসের সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই কানাডার এই মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটে।
তথ্যসূত্র অনলাইন কাগজ
।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি...
...বাকিটুকু পড়ুন