somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যারিস হামলা ইসলামিক স্টেট কি রণকৌশল বদলেছে

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্যারিসে শুক্রবার রাতের হামলার পর বিশেষজ্ঞরা বলছেন, ইসলামিক স্টেট-পরিচালিত আক্রমণের ধারা যেভাবে বাড়ছে - তার মধ্যে প্যারিসের আক্রমণটি এক মোড়বদলকারী ঘটনা।
এতে বোঝা যায়, মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশনের উপর্যুপরি বিমান হামলার কারণে চাপের মধ্যে পড়া ইসলামিক স্টেট এখন চাইছে, ইউরোপ ও অন্যত্র আক্রমণ পরিচালনা বা অনুপ্রাণিত করতে।
বিবিসির নিরাপত্তা বিশ্লেষক ফ্রাংক গার্ডনার বলছেন, গত প্রায় দু বছর ধরে ইসলামিক স্টেটের মূল মনোযোগ ছিল মধ্যপ্রাচ্যে তাদের একটি নিজস্ব ভুখন্ড দখল করা এবং তাতে নিয়ন্ত্রণ বজায় রাখা। রাক্কা ও মসুলে অবস্থানরত তাদের নেতৃত্বের কাছে এখনো এটাই প্রধান অগ্রাধিকার।
এজন্য তারা ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছে।
কিন্তু ইউরোপ ও তার বাইরের উগ্রপন্থী জিহাদিদের মনেও যে তাদের প্রতি একটা আবেদন তৈরি হয়েছে - এ সম্পর্কেও তারা সচেতন। তাই ইসলামিক স্টেটের যে 'রিক্রুটার' বা সদস্য-সংগ্রহকারীরা অনলাইনে সক্রিয়, তারা এখন তাদের অনুসারীদের বলছে, সিরিয়ায় এসে যুদ্ধে যোগ দেবার বদলে তারা বরং নিজেদের দেশেই আক্রমণ পরিচালনা করতে পারে।


গত জুনে তিউনিসিয়ায় একটি সমুদ্রসৈকতে এক বন্দুকধারীর আক্রমণে ৩৮ জন পর্যটক নিহত হয়। ইসলামিক স্টেট এর কৃতিত্ব দাবি করে। তুরস্কের কর্তৃপক্ষ অক্টোবর মাসে আংকারায় যে আত্মঘাতী হামলায় ১০২ জন নিহত হয় - তার জন্যও আইএসকে দায়ী করে।
সিনাইয়ের আইএস-সহযোগীরা দাবি করে যে তারাই ২২৪ জন যাত্রী বহনকারী রুশ বিমানটি ভূপাতিত করেছে। এর পর মাত্র কয়েকদিন আগে লেবাননে যে বোমা হামলায় ৪৩ জন নিহত হয় - তারও কৃতিত্ব দাবি করে আই এস।
তার পর শুক্রবার রাতে ঘটে প্যারিসের রেস্তোরাঁ, বার এবং থিয়েটারে হামলা - যাতে নিহত হয় ১২৯ জন।ফ্রাংক গার্ডনার বলছেন, এগুলো বিচ্ছিন্ন বা একক আক্রমণকারীর কাজ নয়। এর প্রতিটিতেই ব্যাপক পরিকল্পনা, প্রস্তুতি, প্রশিক্ষণ নিতে হয়েছে, অস্ত্র-বিস্ফোরক জোগাড় করতে হয়েছে, আত্মঘাতী আক্রমণকারী ঠিক করতে হয়েছে। এগুলো অনেকটাই আল-কায়েদার আক্রমণগুলোর মতো।


মি. গার্ডনারের মতে, মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশনের বিরামহীন বিমান হামলায় সম্প্রতি ইসলামিক স্টেটের একের পর এক নেতা নিহত হচ্ছেন। এতে সংগঠনটি চাপের মুখে আছে।তাছাড়াও ১ হাজার মাইল দীর্ঘ তুরস্ক-সিরিয়া সীমান্তেও পরিস্থিতির গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। আগে এই সীমান্ত দিয়ে ইউরোপ থেকে হাজার হাজার যুবকের ইসলামিক স্টেটে যোগ দিতে আসতে কোন অসুবিধা হতো না।
কিন্তু এখন এ সীমান্তের সিরিয়ান অংশের অনেকটাই আইএস-বিরোধী কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে। ইরাক হয়ে সিরিয়ায় আসার পথটি ইউরোপীয় জিহাদিদের পছন্দ নয়। জর্ডনের সীমান্ত এখন বন্ধ। লেবাননের সীমান্ত দিয়ে সিরিয়ায় আসতে গেলে নিরাপত্তা বাহিনীর হাতে ধরার পড়ার ঝুঁকি খুব বেশি।এই কারণে আইএসের নতুন রিক্রুটদের সিরিয়ায় ঢোকার রাস্তা সীমিত হয়ে পড়েছে।
সেজন্যেই অনলাইনের নিয়োকর্তারা এখন তাদের বলছে, ঝুঁকি নিয়ে সিরিয়ায় আসার দরকার নেই, বরং নিজ দেশে থেকে সেখানেই আক্রমণ চালানোর উৎসাহ দেওয়া হচ্ছে।এর ফলে অন্তত কিছুদিনের জন্য ইউরোপে সন্ত্রাসী আক্রমণের সম্ভাবনা বেড়ে যাবে, বলছেন ফ্রাংক গার্ডনার।

তথ্যসূত্র বিবিসি
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×