somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নানান ধরনের ব্যথা দূর করার উপায় ;)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ মাথা ব্যথা তো কাল পেট ব্যথা কিংবা কান ব্যথা অথবা দাঁত ব্যথা৷ বাতের ব্যথাও আছে অনেকের৷ আর মনের ব্যথা তো লেগেই আছে৷ তাই সহজ উপায়ে এ সব ব্যথাকে দূরে রাখার উপায় জানিয়েছেন বিশেষজ্ঞরা৷

১।মন খারাপ?
হাসি কিন্তু মন ভালো করে দেয়! সুন্দর জামা-কাপড় পরে এক টুকরো চকলেট মুখে দিয়ে বাইরে বেড়িয়ে পড়ুন৷ হাসুন বা হাসি হাসি মুখ করে থাকুন৷ কারণ ‘হাসি আর অনুভূতি’ একে-অপরের ওপর প্রভাব ফেলে৷ তবে জোর করে হাসলে কিন্তু হবে না৷ এই তথ্য জানা গেছে জার্মানির ফ্রাংকফুর্ট আম মাইন বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণা থেকে৷

২।যোগব্যায়াম
সপ্তাহে দুই দিন যোগব্যায়াম হাড়ের জয়েন্টের ব্যথা, ঘাড় ব্যথা ইত্যাদি কমায়৷ একটি সমীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে৷ তথ্যটি প্রকাশ করে ‘জার্নাল অফ রয়মাটোলজি’ ম্যাগাজিন থেকে৷ দেখা গেছে, যারা যোগব্যায়াম করেননি তাঁদের তুলনায় যাঁরা নিয়মিত যোগব্যায়াম করেছেন, তাঁরা শারীরিক এবং মানসিকভাবে ভালো বোধ করেন৷

৩।শিশুদের অপারেশনের ব্যথায়
শিশুদের যে কোনো অপারেশনের পর মা-বাবাকে পাশে পেলে ওদের ব্যথা অনেকটাই কমে যায় বলে জানা গেছে ক্যানাডার হালিফাক্স-এর ডালহাউসি বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণা থেকে৷ গবেষকরা জানান, অপারেশনের পর, অর্থাৎ শিশুরা জ্ঞান ফিরে মা-বাবাকে দেখলেই তা শিশুদের ব্যথার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে৷

৪।কান ব্যথায় পেঁয়াজ ও অলিভ অয়েল
পেঁয়াজে থাকা সংক্রমণ দমনকারী পদার্থ কানের ব্যথা বা সংক্রমণে কমাতে বেশ উপকারী৷ পেঁয়াজ ছোট ছোট করে কেটে গরম করার পর একটি পরিষ্কার কাপড়ে ঢেলে পুটলি বানিয়ে যেখানে ব্যথা, সেখানে আধঘণ্টা ধরে রাখুন৷ অথবা গরম অলিভ ওয়েলে একটা ছোট নরম কাপড় ভিজিয়ে সেটা কানের ঠিক পেছনে কয়েক মিনিট চাপ দিয়ে রাখুন৷ এই দুটি উপায়ই কান ব্যথা কমাতে বেশ সাহায্য করে৷

৫।বাতের ব্যথায় গোলমরিচ
ভালোভাবে গরম করা একমুঠো গোলমরিচ একটি কাপড়ে নিয়ে তা ব্যথার জায়গায় কিছুক্ষণ ধরে রাখলে বাতের ব্যথা কমাতে সাহায্য করে৷ তবে ‘‘বাতের ব্যথায় ফিজিওথেরাপি, হাঁটাচলা, ব্যায়াম খুবই জরুরি৷’’ এ কথা বলেন জার্মান বাত বিশেষজ্ঞ ড. ইয়োহানেস পেটার হাস৷

৬।মাথা ব্যথা
গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করার পর, বেশি করে আদা দিয়ে চা তৈরি করুন এবং ধীরে ধীরে তা পান করুন৷ আদা রক্তের প্রবাহকে ঠিক রাখে৷ শুধু তাই নয়, প্রচণ্ড মাথা ব্যথা হলে বমিভাবও হয়৷ আদা ব্যাথা কমাতে দ্রুত সাহায্য করে৷ তাছাড়া এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস ঢেলে পান করতে পারেন৷ তারপর বাকি অর্ধেক লেবু কপালে ঘষতে পারেন, অবশ্যই ভালো লাগবে৷

৭।জটিল মাথা ব্যথা ‘মাইগ্রেন’
মাইগ্রেনের রোগীদের সপ্তাহে তিনদিন ব্যায়াম, মুক্ত বাতাসে হাঁটাচলা, সময়মতো খাওয়া-দাওয়া, যথেষ্ট ঘুম, কম কাজের চাপ ও যথেষ্ট পানি পান করার পরামর্শ দিয়েছেন জার্মানির মাথাব্যথা ও মাইগ্রেন বিশেষজ্ঞ ডাক্তার চার্লি গাউল৷

৮।কোমর ব্যথা
কোমর ব্যথায় নিজে থেকে কিছু না করে ডাক্তারের পরামর্শ নেয়াই শ্রেয়৷ তবে নারীদের ক্ষেত্রে কোমর ব্যথায় হাই হিল একেবারেই পরা উচিত নয়৷

৯।গলা ব্যথায়
ঋতু পরিবর্তন মানেই গলা ব্যথা৷ তাই এই সময় একটু সাবধানে থাকা উচিত৷ গলা ব্যথায় আদার রস মধু ও লেবুর রস বেশ উপকারী৷ এছাড়া গলা ব্যথায় লবঙ্গের ব্যবহার বহুদিনের৷ লবঙ্গ অ্যান্টি-ব্যক্টেরিয়াল, তাই গলা ব্যথা শুরু হলেই লবঙ্গ চিবোতে থাকুন, ব্যথা কমে যাবে৷

নয়া দিগন্ত
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×