
বলিউডের বিখ্যাত নায়ক , শাহরুখ খান আরেকজন ধুম কাপানো নায়ক হৃত্বিক রোশান।
ধরেনিন একজন পক্ষ আর আরেকজন বিপক্ষ ।
শাহরুখ খানঃ শাহরুখ খান একজন বিখ্যাত ভারতীয় অভিনেতা ও প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক এবং মানবপ্রেমিক। ১৯৮০ এর শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। শাহরুখ খান তেরবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০৫ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন।
হৃত্বিক রোশানঃ একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি বহুমুখি ধারার অভিনয় এবং নৈতিক কাজের জন্যেও পরিচিত। রোশন ছয় বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং বলিউডের সর্বোচ্চ আয়কারী ও সর্বাধিক একজন সম্মানিত অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।১৯৮০ সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে পদার্পনের পর ঋত্বিক রোশন ২০০০ সালে ব্লক বাস্টার কহো না পেয়ার হ্যায় চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে সূচনা করেন। তিনি তার কোহি মিল গেয়া ২০০৩সালে ক্রিশ ২০০৬ এবং ধুম ২ (২০০৬) এর মত বাণিজ্যিক ভাবে সফল চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশি পরিচিত এবং যার জন্য তিনি বেশ কয়েকটি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ঋত্বিক প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা রাকেশ রোশনের পুত্র।
আপনার দৃষ্টিতে কে বেশি জনপ্রিয় ? আপনার মুল্যবান ভোট দিয়ে জনমত যাচাই করার সুযোগ দিন।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




