
ডিসেম্বরের মাঝের সপ্তাহ থেকেই শীত জাঁকিয়ে পড়তে শুরু করেছে এ রাজ্যে l কলকাতা শহর থেকে শহরতলি কিম্বা গ্রাম, সর্বত্রই এবার হুহু করে কাঁপতে শুরু করেছে মানুষ l কিন্তু, শীত করছে বলে তো আর ঘরে বসে থাকা যায় না l শীতের সকালে লেপ, কম্বলের নীচে থেকে উঠেই কাজ করতে হয় l কিন্তু কী কী খাবার খেলে দূরে থাকবে শীত সেই সম্পর্কে রইলো বেশ কিছু টিপস শীতের সময় একটু বেশি করেই চা কফি খান l মনে রাকবেন চা, কফি কিন্তু শীত তাড়াতে বেশ উপকারী l আর চা এ যদি একটু অদা দিয়ে খেতে পারেন তাহলে তো কথাই নেই l শীতও দুরে থাকলো অন্যদিকে সর্দি কাশিরও উপশম হলো l তাই শীত তাড়াতে খান চা কিম্বা কফি l কিন্তু মনে রাখবেন কোনও কিছুই বেশি খাওয়া উচিত নয় l দিনে ৪থেকে ৫ কাপ এর বেশি চা অথবা কফি খেলে ঘুমের বারোটা বাজবে l তাই চা খান কিন্তু মেপেজুপে l
শীতের সময় একটু ঘি মাখন খেতে পারেন l কিম্বা সর্ষের তেল বা অলিভ অয়েল l শীতের সময় চর্বি জাতীয় ওই সমস্ত খাবার খেলে কনকনে শীত থেকে রেহাই পাবেন l গরম ভাতে ঘি মাখন কিম্বা সর্ষের তেল দিয়ে আলু বেগুন ভাজা একটু খেতেই পারেন l স্যালাডে ব্যবহার করতে পারেন অলিভ অয়েলও l কিন্তু, মনে রাখবেন যাঁরা হার্টের রোগী তাঁরা কিন্তু চিকিত্সকের পরামর্শ ছাড়া কিছু খাবেন না l
শীতের সময় আদা খান বেশি করে l চা-এ আদা দিন l মাছ, মাংশ রান্নায়ও আদা ব্যবহার করুন l কিম্বা গরম জলে আদা দিয়েও খেতেও পারেন l এতে সর্দি, কাশির প্রবণতা কমে যায় l শীতও লাগে কম lশীতের সময় আর বেশি করে কার্বহাইড্রেট যুক্ত খাবার খান l মনে রাখবেন, কার্বহাইড্রেট সমৃদ্ধ খাবার কিন্তু শীত কমাতে সাহায্য করে l ডাল, ভাত, চিনি, রুটি, এই সমস্ত খাবারে কার্বহাইড্রেট বেশি থাকে l কিন্তু শীতের সময় অনেকেই ভাত বেশি খেতে চান না l তাই তাঁরা ভাত সরিয়ে রেখে আটার রুটিও খেতে পারেন শীত কমানোর জন্য l
তথ্যস্বিকারঃ অনলাইন ম্যগাজিন ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





