somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুস্থ নির্বাচনের জন্য বান্দরবানে ৫ দিনের প্রবেশে নিষেধাজ্ঞা

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বান্দরবানে সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তার স্বার্থে আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পাঁচদিন আবাসিক হোটেলগুলোতে বহিরাগতদের গমনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর স্বাক্ষরিত একটি পত্রে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা আবু জাফর।এদিকে হঠাৎ নিষেধাজ্ঞায় বেকায়দায় পড়েছে বান্দরবানে প্রায় এক মাস আগে বুকিং, গাড়ির টিকেট সংগ্রহকারী পর্যটক এবং স্থানীয় আবাসিক হোটেলগুলোর মালিকরা।ব্যবসায়ীরা জানান, শীতের সময়ে প্রতিবছর বান্দরবানে বিপুল পর্যটকের আগমন ঘটে। দেশি-বিদেশি হাজারো পর্যটকে মুখর এখন বান্দরবানের দর্শনীয় স্থানগুলো। কিন্তু আবাসিক হোটেল, মোটেল রিসোর্ট এবং গেস্ট হাউসগুলোতে দেওয়া চিঠিতে বলা হয়েছে । আগামী ২৮ ডিসেম্বর দিবাগত রাত থেকে ১ জানুয়ারি দিবাগত রাত পর্যন্ত টানা পাঁচদিন এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার কারণে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের প্রতিদিন গড়ে প্রায় এক কোটি টাকা করে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে জানান ব্যবসায়ীরা।

জেলা আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, জেলা শহরের ৪৫টি আবাসিক হোটেল ও মোটেল এবং গেস্ট হাউস রিসোর্টে প্রায় এক মাস আগেই ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি সব রুম বুকিং করেছেন পর্যটকরা। অগ্রিম বুকিংয়ের টাকাও সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। পর্যটকদের অনেকে গাড়ির অগ্রিম টিকেটও সংগ্রহ করেছেন। পাঁচদিন নিষেধাজ্ঞা বলবৎ থাকলে বান্দরবানে পর্যটন খাতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা। পর্যটক এবং ব্যবসায়ীদের লোকসানের কথা চিন্তা করে নিষেধাজ্ঞার সময়সীমা কমানোর অনুরোধ করা হয়েছে।বান্দরবান পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু জাফর বলেন, সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর দিবাগত মধ্যরাত থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত টানা পাঁচদিন আবাসিক হোটেলগুলোতে বহিরাগতদের রুম ভাড়া না দিতে চিঠি দেয়া হয়েছে। তবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যটন শিল্পের স্বার্থে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। কিন্তু নিষেধাজ্ঞার সময়েও হাইওয়ে সড়ক এবং পৌর এলাকার বাইরের অবকাঠামোগুলো ব্যবহার করতে পারবেন পর্যটকরা।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×