
বাংলাদেশের রাজধানী ঢাকার শহরের আশপাশের কোন জেলাতেই যদি সাত মাত্রার কোন ভূমিকম্প হয় তাহলে তা হবে শহরটির জন্য একটি বিশাল বিপর্যয় অবস্থা। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন এমন একটি সরকারি প্রকল্প কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের পরিচালক মোঃ আব্দুল কাইউম । তিনি বলছেন এ পযন্ত তারা এই প্রকল্পের অধীনে ঢাকা ও চট্টগ্রাম এবং সিলেট সহ দেশের নয়টি বড় শহরের ঝুকিপূর্ণ নির্ণয় করেছেন। ঢাকার পাশে মধুপুরকে একটি ভূমিকম্প ঝুঁকি এলাকা মনে করা হয়।
সেখানে সাত বা সাড়ে সাত মাত্রার কোন ভূমিকম্প হলেই ঢাকার সাড়ে তিন লক্ষ ভবনের মধ্যে ৭০ হাজারের মতো ভবন ধসে পড়বে অথবা প্রচুর পরিমান ক্ষতিগ্রস্ত হবে।আর তাতে ২০১০ সালে হাইতির পোর্ট অ প্রিন্সে ভূমিকম্পের পর যে ধরনের ধসের চিত্র দেখা গেছে ঢাকাতেও ঠিক একই ভয়াবহ অবস্থা হবে। আর এধরনের কোনও বিপর্যয় হলে ঢাকায় এখানকার লোকজনকে সরিয়ে নেয়ার আর কোন যায়গা নেই।

আর বিশেষ করে হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হলে ফিল্ড পর্যায়ে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরিরও কোন যায়গা থাকবে না।
মিঃ কাইউম আরো বলছেন, ঢাকায় সম্ভাব্য কোনো পরিস্থিতি সামাল দিতে সেচ্ছাসেবী তৈরি করা ছাড়া আর কোন উপায় নেই।
সেই রকম ৬২ হাজার সেচ্ছাসেবী তৈরি করার উদ্যোগ নেওয়া হলেও তার অর্ধেকই এখন করা হয়নি। তিনি উদাহরণ হিসেবে রানা প্লাজা ধসের ঘটনা উল্লেখ করে বলেন সেখানে স্বেচ্ছাসেবীরাই অনেক উদ্ধার কাজ করেছেন। তবে শিগ্রহই এরকম কোন ব্যবস্থা গ্রহণ বা
সেচ্ছাসেবী তৈরির কাজ শেষ করা উচিৎ ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




