
আমাদের বড় একটি দোষ আছে আর তা হল সময়ের সাথে সাথে আমরা পিছনের অনেক কিছু ভুলে যাই ।
যেমন একটি দিন গেছে জিম্বাবুয়ের কাছে অনেক খারাপ ভাবে আমরা হেরে গেছি । কিন্তু জিম্বাবুয়ে আমাদের খারাপ ভাবে নি ।
অথচ আজ আমরা অনেকেই আছি যারা জিম্বাবুয়ে কে হেয় প্রতিপন্ন করে বলে থাকি যে ওদের সাথে খেলা হলে কি এমন দেখার আছে?
খেলা দেখলেও বাংলাদেশ জিতবে খেলা না দেখলেও বাংলাদেশই তো জিতবে । আসলে একবার কি ভেবে দেখছেন হারতে কিন্তু বেশি
সময়ও আবার লাগে না । যারা এরকম চিন্তা করেন তারা একবার মনে করে দেখুন এমন একটা সময় ছিল যে সময়টা বাংলাদেশের একমাত্র কাছের সঙ্গী ছিল জিম্বাবুয়ে। আর তখন বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে বেশিরভাগ সময় হেরেগেলেও জিম্বাবুয়ে বাংলাদেশ কে কখনো ছোটো মনে করেননি। তাই আমাদেরও উচিৎ তাদেরকে সম্মান প্রদর্শন করা। কাউকে ছোট মনে না করা বা ছোট করে দেখা কোন ভালো মানুষ এর কাম্য নয় ।
ছবিটি ফেসবুক থেকে সংগ্রহ
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



