
আপনি কি আপনার ঠোঁটের লিপস্টিক এর ইতিহাস জানেন না জানলে এখনয়ই এই পোস্টটি একবার হলেও পাঠ করে নিন । আসুন আজ আমরা আপুদের গোলাপী ঠোঁটের লাল টুকটুকে লিপস্টিক এর ইতিহাস
জেনে নিই ।লিপস্টিক যাকে ইংরেজিতে বলা হয় সাধারনত Lipstick এটা হচ্ছে এক প্রকার প্রসাধনী দ্রব্য যা বিভিন্ন রকম রঞ্জক পদার্থ, তেল, মোম এবং ত্বক কোমলকারী পদার্থের সন্নিবেশে তৈরি করা হয় । মুখের সৌন্দর্য বৃদ্ধিতে সেটা ঠোঁটে মাখানো হয়। লিপস্টিক বিভিন্ন প্রকারের হতে পারে তা আমরা সকলেই জানি। লিপস্টিক সাধারণত নারীদের দ্বারা ব্যবহৃত হয় এবং রূপসজ্জার কার্য ব্যতীত কিন্তু তাই বলে এটি আবার ছেলেরা এটি ব্যবহার করেন না। নারীদের ক্ষেত্রেও বয়সন্ধিকালে রয়েছেন এমন মেয়ে বা তরুণীরা সচারচর লিপস্টিক ব্যবহার করেন না কারণ সেসময় ঠোঁটের প্রাকৃতিক রং ও ভাঁজ সর্বোপরি সৌন্দর্য অটুট থাকে।
প্রাচীন সিন্ধু সভ্যতার নারীদের মাঝে মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ঠোঁটে লিপস্টিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মিশরীয়রা সামুদ্রিক আগাছা থেকে আরোহিত পার্পললাল রং এর এক প্রকার পদার্থের সাথে ০.০১% আয়োডিন এবং কিছু ব্রোমিন মিশিয়ে এক ধরনের রঞ্জক পদার্থ ব্যবহার করতেন যা লিপস্টিক হিসেবে প্রয়োগ করা হতো। রানী ক্লিওপেট্রা তার ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতেন যা তৈরি হতো মেরুন রংয়ের বিটল পোকা থেকে তার ফলে ঠোঁটে একটি গাঢ় লাল আভা ফুটে উঠতো তাছাড়াও বেজ দেয়ার জন্য ব্যবহৃত হতো পিপড়া।
ছবি তথ্যসূত্রঃ অনলাইন ডেস্ক রিপোট থেকে সংগ্রহ ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



