প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম মসজিদে যাচ্ছেন ওবামা
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মীয় স্বাধীনতা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সপ্তাহে মসজিদ পরিদর্শনে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটি হবে তাঁর প্রথম মসজিদ পরিদর্শন।হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিক মুসলিম-বিদ্বেষী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় প্রেসিডেন্ট ওবামা মসজিদ পরিদর্শন করবেন।স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, বুধবার ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর মসজিদে যাবেন ওবামা। সেখানে তিনি একটি বৈঠকে মিলিত হবেন ও ভাষণ দেবেন।ওই ভাষণে ওবামা মার্কিনিদের ধর্মান্ধতার বিরুদ্ধে ও সত্যের সঙ্গে সব সময় থাকার আহ্বান জানাবেন বলে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান।মার্কিন প্রেসিডেন্ট ওবামা বিভিন্ন দেশে সফরের সময় মসজিদ পরিদর্শন করেছেন।গত বছর ডিসেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে এক মুসলিম দম্পতির গুলিতে ১৪ জন নিহত হন।এ ঘটনার পর এক প্রতিক্রিয়ায় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ‘মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। তবে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট ওবামা রাজনীতিকদের এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন