somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের কি রকম হওয়া উচিত পর্ব ১

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগে লেখার সময় সকল লেখকদের যেসকল বিষয়গুলো লক্ষ রাখা উচিত সে বিষয় সংক্ষিপ্ত কিছু বর্ণনা করা হয়েছে এই পোস্টে। ব্লগে বিভিন্ন দেশ এবং সংস্কৃতির অন্তর্গত বিভিন্ন ধরনের মানুষ বা লোক অথবা লেখক থাকতে পারে এটাই স্বাভাবিক। তাদের ভিন্ন ভিন্ন মতামত দৃষ্টিভঙ্গি আছে। সকলের মতামতকে সম্মান করে পরস্পরকে সহযোগীতা করাই একজন ব্লগারের দায়ত্ব ।
একজন লেখকের প্রতি আস্থা রাখুন । যেহেতু যে কেউ সামুতে সম্পাদনা করতে পারেন । তাই প্রথমেই আপনাকে ধরে নিতে হবে যে এখানে সেও আপনার মত একজন লেখক এবং সেও চেষ্টা করছেন এখানে একটি ভালো কবিতা গল্প বা উপন্যাস ও ছড়া এবং কবিতা বা ইতিহাস ইত্যাদি লেখতে। আর এটা সত্যি যে প্রথম হয়ত তার লেখাগুলো আপনার কাছে ভালো নাও লাগতে পারে তার পরেও ওই লেখকের প্রতি আস্থা রাখুন ।কেননা একদিন হয়ত সেও আপনার মত একজন গুনীলেখক বা লেখিকা হবেন । তাই আপনার ও দায়ত্ব আছে তার উপরে আর সে জন্যই দায়ত্ব বা আপনার কর্তব্য হলো সে যদি কোন ভুল করে তাহলে সে নতুন আপনি পুরান আর আপনি পুরান হিসেবে তার ভুলগুলো এড়িয়ে না যেয়ে যতটুক পারেন তাকে সহযোগিতা করুন তার পাশে দাঁড়ান । সামু বাংলা ব্লগের মত একটি প্লাটফরম কোনোদিনই সফল হতে পারতো না বরং শুরুতেই শেষ হয়ে যেতো যদি না এখানে সকলের ভিতর একতাবদ্ধ না থাকতো একজনের প্রতি অন্যজনের হৃদয় ভরা মমতা ভালোবাসা না থাকতো।
• তাই আপনাকে একটি বিষয় সব সময় মনে রাখতে হবে যা আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ নীতি আর সেটা হলো আপনি সকলের সাথে এমন ব্যবহার করুন যেমনটা আপনি তাদের থেকে আশা করেন এমনকি তারা নতুন হলেও।আর হ্যা আরেকটি বিষয় মনে রাখুন আমরা সকলেই একটি সময় নতুন ছিলাম বা থাকি ।পরে আবার আমরাও একটি সময় পুরাতন হই ।
• অনুগ্রহ করে বিনয় প্রদর্শন করুন।
• বিষয়নিষ্ঠ বিতর্ক করুন এবং ব্যাক্তিগত আক্রমনকে না বলুন যদি কারো প্রতি বা কারো লেখার প্রতি আপনার কোন রাগ অভিযোগ থাকে তাহলে সে বিষয়টি নিয়ে লেখকের সাথে আলোচনা করুন এবং সুস্থ একটি সমাধানে আসুন।মনে রাখুন ব্যাক্তিগত রাগ বা আক্রমন দিয়ে সুস্থ কোন সমাধান হয় না তাতে হিংসা প্রতি হিংসা বাড়ে ।
মনে রাখুন লিখিত আকারে মনের ভাব ঠিক সেইভাবে প্রকাশ পায়না বা করাও যায়না ঠিক যেভাবে মুখের ভাষায় পায় বা করা যায়। রসিকতা সবসময় লিখিত আকারে বুঝানো যায় কখনো কখনো লিখিত কথা রুঢ় শোনাতে পারে যা হয়তো মৌখিক ভাবে শোনাতো না। মুখভঙ্গী, শারীরিক ভাষা,কন্ঠস্বরের উঠানামা লিখিত আকারে বোঝানো যায়না। তাই কি লিখছেন সেটার প্রতি যত্নশীল হোন আপনি যা বুঝাতে চান আরেকজন সেটা নাও বুঝতে পারে। তাই আগে থেকেই সাবধান হোন অন্যের লেখা পড়ে আপনি কি অর্থ দাড় করাচ্ছেন তার প্রতি লেখক হয়তো সেটা বুঝাতে চাননি বা সে ভাবে লেখেননি যে ভাবে আপনি তার প্রতি ভাবছেন।• সকলে মিলে একটি মতে পৌঁছানো চেষ্টা করুন। তাতে সকলেই ব্যাক্তিগত আক্রমন থেকে রক্ষা পাবেন এবং সকলের জন্য মঙ্গল বয়ে আনবে ।
আপনি কারো প্রশ্নকে উপেক্ষা করবেননা।
কেও যদি আপনার লেখার প্রতি দ্বিমত প্রকাশ করেন তবে আপনার মতে স্বপক্ষে শক্তিশালী যুক্তি প্রদর্শন করুন এবং তাকে বোঝান । ভাই বা বোন আপনি আগে আপনার ভদ্রতা প্রদর্শন করুন তার পর দেখবেন উনিও অর্থাৎ আপনার বিপরীত জন আপনার প্রতি অবশ্যয়ই ভদ্রতা বজায় রেখেই কথা বলবেন। আপনার লেখার ক্ষেত্রেও হয়তো একটু কঠিন হবে যদি বিতর্কের সময় অন্যান্য লেখকেরা আপনার প্রতি ভদ্রতা প্রকাশ না করে আপনি তাদের প্রতি অনেক বেশি ভদ্রতা প্রকাশ করুন। যাতে তারা একটি সময় নিজে থেকেই নিজ ভুলগুলো বুঝতে পারে বা পারবে । এইভাবে সংঘাত এবং গালি গালাজ এড়ানো যাবে। তাছাড়া অভদ্রতার বিপক্ষে ভদ্রতা করা অতন্ত প্রশংসনীয় আচরণ ও ভালো মনের পরিচয়।
তবে আপনি তাদের জানিয়ে দিন যে আপনি তাদের আচরণ পছন্দ করছেননা অন্যথায় তারা আপনাকে দুর্বল ভেবে আরো বেশি আক্রমন করতে পারে এবং হয়তো করার চেষ্টা করবে।আরেকটি বিষয় যা আপনার জন্যও করনীও যদি আপনিও ভুল করেন তাহলে ক্ষমা প্রার্থনা করুন। বিতর্কের সময় আমরা অনেকেই উত্তেজিত হয়ে এমন কথা বলি যা পরে আমাদের অনুতপ্ত করে। আপনিও অন্যের ভুলকে ক্ষমা করুন এবং ভুলে যান। আপনার কোনো কিছুর উপর পক্ষপাতিত্ব আছে নাকি বুঝার চেষ্টা করুন এবং সেটা থেকে পরিত্রান পাবার অবশ্যয়ই চেষ্টা করুন। যখন যে প্রশংসা পাওয়ার তখন তার প্রতি প্রশংসা করুন । মনে রাখবেন এখানে সবাই প্রশংসা পেতে ভালোবাসে। একটি প্রশংসাসূচক বার্তা আপনি সে লেখকে লেখার মন্তব্যের পাতায় আপনার মন্তব্য দিয়ে বা লিখে বুঝাতে পারেন। আপনি অন্যের পোস্টে যেসব বিতর্কে সুচনা করেছিলেন বিতর্ক শেষে তা সেই লেখককে মুছে দিতে বলুন । আপনার লেখীত পোস্ট হলেও তা আপনার নিজ দায়ত্বে মুছেদিন ।
এখানে আমরা সকলেই কিন্তু আপন জন তাই অন্যদের মধ্যে কোন বিতর্ক দেখলে অবশ্যয়ই সেই বিতর্কের অবসান ঘটাতে এগিয়ে যাবেন যতটুক সম্ভব উভয়কে বুঝিয়ে সেই বিতর্কের অবসান ঘটান। আপনি যদি বিতর্কের মধ্যে থাকেন তাহলে কিছুক্ষন বিরতি নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। আপনি যদি কোনো বিতর্ক নিরসনের চেষ্টা করেন তবে এই উপদেশ দিন।
আপনি যদি রাগান্বিত হয়ে থাকেন তাহলে কিছুদিনের জন্য সামুতে বা যে কোন ব্লগয়ই হোক সেই ব্লগে পোস্ট দেয়া এবং পড়া থেকে বিরত থাকুন। হয়তো সেই কয়দিনে অন্য কেও বিতর্কের অবসান ঘটাবে এবং সঠিক তথ্য যোগ করে দিবে। আপনা সহজ হওয়ার জন্য আপনি চাইলে অন্য যে কাওকে আপনার সাথে নিযুক্ত করতে পারেন এই কাজে। লেখার সময় আপনার পোস্টে আপনার লেখার পক্ষে যুক্তি দিন এবং আপনার লেখা নিয়ে কোন আলোচনা হতে পারে তাই আপনি আপনার সেই লেখাটি নিয়ে আলোচনার জন্য তৈরি থাকুন। শান্তভাবে আপনার যুক্তিগুলো তুলে ধরলে অন্য অন্যান্য লেখকগণ আপনার সাথে একমত হবার সম্ভাবনা বেশি একগুয়েমি করলে অন্যরাও তাই করবে এবং তাতে ব্যাক্তি আক্রমন শুরু হবে। মনে রাখবেন আপনি মানুষের সাথে কাজ করছেন। প্রতিটি মানুষের আত্মসম্মানবোধ আছে তারা ভিন্ন ভিন্ন সংস্কৃতি থেকে আগত। সবার প্রতি সম্মান দেখাতে চেষ্টা করুন। এমন কোনো ভাষা ব্যবহার করবেননা যা সকলে বুঝতে সমস্যা হতে পারে। শব্দ সংক্ষেপ ব্যবহার করলে তার অর্থ লিখে দিন যাতে কারো মাঝে কোন সন্দেহ সৃষ্টি না হয়।

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×