নাটোরে মাটির নিচে ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা পাওয়া গেছে
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের নাটোরের গুরুদাসপুরে মাটির নিচে থেকে ব্রিটিশ আমলের বিভিন্ন ধরনের ৫৫৫টি ধাতব মুদ্রা পাওয়া গেছে। মুদ্রাগুলো উদ্ধারের পর সঙ্গে সঙ্গে রাতে গুরুদাসপুর থানা জমা দেওয়া হয়েছে। স্থথানীয় সূত্রে যতটুক জানা যায় তা হলো গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর গ্রামে শাহ আলমের নতুন বাড়ি তৈরি করার জন্য মাটি খনন করা হচ্ছিলো। বিকেলে খনন কাজের শ্রমিকরা মাটির নিচে থাকা একটি মাটির হাড়ি পায়। হাড়িতে বেশ কিছু পুরাতন মুদ্রা দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মুদ্রাগুলো উদ্ধার করে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। সেখানে মুদ্রাগুলো গণনা করে ৫৫৫টি মুদ্রা পাওয়া যায়। মুদ্রাগুলো সিলগালা করে গুরুদাসপুর থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে গুরুদাসপুর থানায় জিডি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার বাসসকে বলেছেন উদ্ধারকৃত মুদ্রাগুলো প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
ছবি তথ্যঃ গুগল
লেখার সূত্রঃ অনলাইন সংবাদ
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন