
কবিতাঃফুলের মিছিল
আজ সকাল হতেই
বয়ে যাচ্ছে শহীদমিনারে
শত শত লোকের ভির
সকলের হাতে হাতে ফুলের মালা
দেখেই বোঝা যায় সকলের আছে কত মিল
এ যেন মানব নয় চলছে রাজপথে ফুলের মিছিল ।।
এ যে আমার জম্ম থেকে চেনা
হয়ত আমরা রইবো না
মাতৃভাষা বাংলা সে থাকবে অমর হয়ে ।
এ ভাষা তোমার আমার চেতনা
কি করেই একে ভুলবো
এ যে আমার জম্ম পরিচয়
এ যে আমার জম্ম থেকে চেনা ।
তুমি বাংলা আমার হৃদয়ের ডাক
তুমি আছো সর্বক্ষন সঙ্গী হয়ে
মিটাই তোমাকে দিয়ে শত আশা
বাংলা তুমি হলে আমার হৃদয়ের ভাষা ।
আমাদের প্রাণের ভাইয়েরা
সালাম রফিক বরকত জব্বার
আমাদের প্রাণের ভাইয়েরা
পেয়েছি তোমাদের রক্তের বিনিময় এই বাংলা
জীবন থাকতে তা কোনদিন মোরা ভুলবো না ।
তোমরা বুঝেছিলে সেদিন সে ব্যাথা
যার কারনে পারছি আজ বলতে বাংলায় কথা ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



