somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদিবাসি কোটা থাকা উচিৎ কিনা?

০৬ ই মে, ২০১৫ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ছোট ভাইয়ের জিজ্ঞসা

★সরকারি চাকরি/ বিশ্ববিদ্যালয়
ভর্তি/ মেডিকেল কলেজ-এ ভর্তির
ক্ষেত্রে আদিবাসী কোটা ( সরকারি
ভাষায়- উপজাতি কোটা) রাখা
উচিত কিনা???
=অনেকদদিন ধরে ভাবতেছি, কোটা
বিষয়ে কিছু একটা লিখবো।
-কোটা জিনিসটা আসলেই কি??
=যারা সুবিধাবঞ্চিত, অবহেলিত,
পশ্চাদপদ তারা যেন আধুনিক সমাজের
সাথে মিশতে পারে এবং তাদের
উন্নয়নের জন্য সংরক্ষিত বিশেষ
ব্যবস্থাকে কোটা পদ্ধতি বলে(আমার
ব্যক্তিগত মতামত)।
=আমি এইচএসচি পাশ করার পর এই
# কোটা নামক বিশেষ শব্দটার সাথে
পরিচিত হই বিশ্ববিদ্যালয়ে ভর্তি
পরীক্ষার সময়। এর আগ পর্যন্ত আমি
জানতাম না এমনকি শুনিও নি। যাক,
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম
অভিজ্ঞতা হলো, তুমি কোন জেলা
হতে?? উত্তর যদি রাঙ্গামাটি,
খাগড়াছড়ি বা বান্দরবান হয়, তাহলে
নির্ঘাত ধরে নেয়া যায় যে সে
উপজাতি কোটায় ভর্তি হয়েছে।
এক্ষেত্রে আমিও ব্যতিক্রম না। আর
এজন্য বন্ধুরা সারাক্ষণ বলত, তোমার
তো কোটা আছে, কোনরকম পাশ
করলেই বিসিএস ক্যাডার হতে পারবি!!
সারাক্ষণ কোটা নিয়ে আলোচনা
করা সত্যিই শুনতে খারাপ লাগে। প্রশ্ন
হতে পারে খারাপ লাগবে কি জন্য??
উত্তর, সোজা কথা, শুধুই তো আমি
কোটা নিয়ে ভর্তি হয়নি, এখানে
সেটেলার কোটা( যেটাকে অ-
উপজাতি কোটা বলা হয়), ওয়ার্ড
কোটা (বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
কর্মচারীর সন্তান-সন্ততি ভর্তি করা
হয়), মুক্তিযোদ্ধা কোটা ইত্যাদি
কোটায় তো অনেকেই ভর্তি হয়েছে,
তাহলে শুধুই আমাকে কেন কোটা
নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়?? উত্তর
সোজা কথা, আদিবাসীদের হেয়
করার জন্য।
★আদিবাসীদের কেন কোটার
প্রয়োজন?
=ছোটবেলা থেকেই মায়ের ভাষায়
অর্থাৎ চাকমা ভাষা শুনেছি, কথা
বলেছি এবং চাকমা ভাষায়ই আমার
মাতৃভাষা। বাংলা রাষ্ট্রভাষা
হওয়ার কারণে ছোটবেলা থেকে
""চুচ্যাঙ্যা-কা, গুজংঙ্যা-খা"" এগুলো
না শিখে শিখতে হয়েছে অন্যের
ভাষা যেমন - অ, আ, ক, খ A, B, C D।
যেগুলো আমার মাতৃভাষা ছিলো না।
তবুও জোর করে শিখতে হয়েছে জ্ঞান
অর্জনের নিরিখে। বিশ্বাস করবেন
কিনা জানি না, আমি অষ্টম শ্রেণি
পর্যন্ত বাংলা এবং ইংরেজি না
বুঝেই শুধু পড়তাম কারণ সহজে সেগুলো
নিজের কাছে বোধগোম্য হয় না বলে।
আর এই ভাষা জটিলতাই কোটার অন্যতম
দাবিদার। কেন???? আরে বাঙালিরা
তো নিজেদের মাতৃভাষায় পড়াশুনা
করতেছে, তাদের তো একটু চিন্তা
করলেই পরীক্ষায় লেখা যায়, যেটা
আদিবাসীদের নিকট চিন্তা করতে হয়
২-৩ বার কারণ, নিজের ভাষায় যদি
বিষয়টা বুঝতে না পারি, তাহলে
অন্যের ভাষায় লিখবো কিভাবে?????
=সোজা কথা আমি বাঙালিদেরকে
চ্যালেঞ ছুড়ে দেবো যে, আপনারা
যদি আমার চাকমা ভাষায় পড়াশুনা
করেন, তাহলে আপনাদের কাছে তা
সহজে বোধগম্য হবে না এবং আপনারা
আমাদের সঙ্গে আর পেরে উঠতে
পারবেন না, সেক্ষেত্রে আপনারাও
চাকরি লাভের আশায় কোটার
ব্যবস্থার দাবি করবেন।
★আর শহরের পড়াশুনা এবং গ্রামের
পড়াশুনা এক না। আমরা ছোটবেলায়
পড়েছি মাত্র ৩টা বই, তাও পাশ করতে
পারি না, বুঝতে পারি না, উপযুক্ত
শিক্ষকের অভাবে। আর আপনারা
শিখেছেন শহরে, পড়ছেন মাতৃভাষায়,
পেয়েছেন দক্ষ শিক্ষক ও
মাল্টিমিডিয়ার ক্লাস রুম যা আমি এই
প্রথম বিশ্ববিদ্যালয়ে এসে দেখতে
পাচ্ছি!!
=এত কিছুর পরও যদি সরকার আদিবাসী
কোটার প্রয়য়োজন মনে না করে, তবে
বুঝবো, সরকার বা সেইসব বাঙালি
যারা অন্য জাতির ভাষা-
সংস্কৃতিকে হিংসা করে, তাদেরকে
পিছিয়ে রাখতে চাই। আর এই দমন-
পীড়ন-অত্যাচার থেকেই জম্ম হয় কোন
এক বিদ্রোহীর যা তার জাতীয়
অস্তিত্ব রক্ষার্থে দেশদ্রোহী হতে
বাধ্য করে।
# আদিবাসী কোটা বিরোধীদের
কাছে সঠিক উত্তর চাই? ?
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৫ রাত ২:১৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×