১) ডঃ কুদরত-ই-খুদা যখন শিক্ষা কমিশনার ছিলেন তখন গোলামে রাসূল নামে এক প্রিন্সিপলের কাছে ফোন করে বললেন "আমি খুদা বলছি "
প্রিন্সিপল ভাবলো কেউ মনে হয় তার সাথে মসকরা করছে । তিনি বললেন "আমি রাসূল বলছি, আপনি কোথা থেকে বলছেন? আরশ থেকে......
২) রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলে এক বিদেশী ঈর্ষা করে বলেছিলো " ঠাকুর গীতাঞ্জলি নোবেল পাবার যোগ্য, কিন্তু আপনি কার কার সাহায্য নিয়ে গীতাঞ্জলি লিখেছেন?"
জবাবে রবীন্দ্রনাথ বললেন "তার আগে আপনি বলুন, আমার গীতাঞ্জলি বুঝার জন্য আপনি কার কার সাহায্য নিয়েছেন?"
৩) ইংরেজি বিভাগের দুই ছাত্রকে এক প্রফেসর দাওয়াত দিয়ে খাবার সময় বললেন, "মিল্টনকে" তোমাদের কেমন লাগে?
এক ছাত্র বললো "খুব মজা স্যার, মিল্টন খাবার লিস্টে থাকলে আমি এই পায়েস খাই-ই না"
ছাত্রের কথা শুনে প্রফেসরের চোখ বড় বড় হয়ে গেলো , তা দেখে অন্য ছাত্র তাড়াতাড়ি করে বললো "দুর বোকা, মিল্টন কি পায়েসের মত খাবার! এটা হচ্ছে এক ধরনের পানিয়"
আগের পোস্টগুলো:
তিনটি মজার কৌতুক-২ !
তিনটি মজার কৌতুক-১ !
তিনটি মজার কৌতুক, বিষয়:ডাক্তার
তিনটি মজার কৌতুক, বিষয়: পাগলা গারদ !
তিনটি মজার কৌতুক, বিষয়:হোটেল! (দুইটা একটু ১৩+ )
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


