somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহে রমজানের সওগাত, হাজার হাজার কোরআনে হাফেজ প্রস্তুত, আপনি কি প্রস্তুত?

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাহে রমজানের সওগাত
হাজার হাজার কোরআনে হাফেজ প্রস্তুত, আপনি কি প্রস্তুত?

ছেলেটির বয়স এগার কি বার। নির্বিকার চিত্তে বসে আছে পরীক্ষকদের সামনে। পরিক্ষক কোরআন শরিফ হাতে নিয়ে পনেরো পাড়ার বার পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করলেন।
১...২...৩...৪...৫ সেকেন্ড পরই চোখ বন্ধ করে পড়তে লাগল ছেলেটি মহান প্রভুর ঐশী বাণী। খুব সুন্দর করে উচ্চারিত হতে লাগল প্রত্যেকটি হরফ। নীরব নিস্তব্ধ মসজিদের দেয়ালে দেয়ালে ফিরতে লাগল কোরআনের আওয়াজ। পরিক্ষক থামতে বললেন, ছেলেটি থেমে গেল। এভাবে তাকে আরও সাত-আটটি প্রশ্ন করা হল। বহমান নদীর জলের মত পড়ে যেতে লাগল ছেলেটি। ৬৬৬৬ আয়াতের এই বিশাল কোরআন বুকে নিয়ে ছেলেটি হাসছে, কাঁদছে, খাচ্ছে। মহান প্রভু এইরকম ফুল ফুটিয়ে রেখেছেন মর্তের দিকে দিকে...
পাঠক, এটি একটি রামজান মাসের তারাবির ইন্টারভিউর কথা বললাম। হাজার হাজার কোরআনের হাফেজ প্রস্তুত হচ্ছে। আপনি কি প্রস্তুত?

আপনি সারাটি বছর খাওয়া দাওয়া করেন, এই মাসটি দিনের বেলায় করবেন না। আপনি সারা বছর খাবারে ফরমালিন মিশাচ্ছেন, এই মাসে বিরত থাকুন। আপনি প্রতি নিয়ত প্রতারিত করছেন মানুষদের, একটি মাসের জন্য একটু থামুন। আপনার জন্য মানুষ খুন করা ডাল ভাত, এই পবিত্র মাসে অন্তত কোন মায়ের বুক খালি করবেন না।
আপনি ইভটিজিং ও যৌনাচারে অভ্যস্ত, একটু ভাবুন এই মাসটি কেন এসেছে। আপনি সারাটা বছর বাউল,ফোক,পপ ও অন্যান্য গান শুনেন এবং গান। এই মাসটিতেও কোরআন পড়ুন এবং শুনুন । দেখুন না কোরানের নির্জাসটা কেমন লাগে।

আপনি ইচ্ছা করলেই পারবেন একটি মাস সংযমী হতে। একটি মাস পারলে চল্লিশ দিনও পারবেন। ইসলামি মনীষীরা বলেন, ধারাবাহিক ভাবে চল্লিশ দিন কোন কাজ করলে কিছুটা পরিবর্তন লক্ষণীয়। শিশু যখন মায়ের গর্ভে থাকে চল্লিশ দিন পর পর শিশুটির গঠন প্রকৃতি পরিবর্তিত হয়। যে ব্যাক্তি চল্লিশ দিন তার স্বভাবজাত মন্দ কাজ থেকে বিরত থাকতে পারে, তার জন্য একটি দুটি বছর বিরত থাকা সম্ভব। যে মানুষটি একটি দুটি বছর বিরত থাকতে পারে সে মানুষটি হয়ে যেতে পারে জনম কি জনম সাদা মনের মানুষ।

রামজানের আদর্শ হল মন্দ কাজ থেকে বিরত থাকা। একটি মাসের ট্রেনিংয়ে আমরা আমাদের দেশ থেকে দূর করে দিতে পারি অপরাধ ও অপরাধী মানুষদের অস্থীর মনুষত্ব্য।
দশ-বার বছর থেকে যদি মানুষ আমৃত্যু বুকে ধারণ করতে পারে কোরআন,চেষ্টায় তো সব পরে আসবে প্রভূর রহমত।

একটু চেষ্টা করে দেখি না পৃথিবীর বুকে এ বুখণ্ডের মানুষ গুলো হয়ে যেতে পারি কিনা সততা, নিস্থা, উন্নতি, ভদ্রতা আর যা কিছু সুন্দর তার প্রতীক।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

×