somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষাদিনের কিছু টিপস্...

১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝমঝম ঝিরঝির যাই হোক না কেন, বৃষ্টি মানেই স্যাঁতসেঁতে অস্তিত্ব। ঘরে ও বাইরে। অতএব...ব্যবস্থা... মেঘলা দিন, ঝমঝমে বৃষ্টি, আস্ত একটা রেনি ডে আর খিচুড়ি অসাধারণ মেলবন্ধন, তাই না? কিন্তু ঠিক এমন দিনগুলোতেই যখন দেখবেন ঘরময় ভেজা জামাকাপড়, ইতিউতি ফাংগাসের হানা, ওয়ার্ডরোব-এ ভ্যাপসা গন্ধ ব্যস, এক মুহূর্তে সব রোমাঞ্চ উধাও। কিন্তু খামখা এই তিতকুটে মন নিয়ে বর্ষা উপভোগ করতে যাবেন কেন? সমাধান তো হাতের কাছেই মজুত। রইল কিছু খুব চেনা, কিন্তু প্রয়োজনের সময় ভুলে যাওয়া, আর কিছু অল্পচেনা টিপস বর্ষাদিনের জন্য।



• ওয়ার্ডরোবে কোনও ভাবেই আধ-শুকনো বা বৃষ্টি-ভেজা পোশাক ঢোকাবেন না। স্যাঁতসেঁতে ভাব কাটানোর জন্য ওয়ার্ডরোবে সিলিকা জেল-এর প্যাকেট রেখে দিতে পারেন।

• কার্পেট ব্যবহার করলে সেটা যে মাঝেমধ্যেই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা উচিত সেটা তো জানেন। কিন্তু এটা জানেন কি, বর্ষায় প্রায় প্রতি দিনই কার্পেট পরিষ্কার করা উচিত? কারণ, ভ্যাকুয়াম ক্লিনার তো শুধু ধুলোময়লা টানে না, অতিরিক্ত আর্দ্রতাও শুষে নেয়।

• বর্ষাকালে চামড়ার জিনিস ভাল রাখার সেরা উপায় হল নিয়মিত ব্যবহার করা এবং মাঝেমধ্যে শুকনো কাপড় দিয়ে মুছে রাখা। ছত্রাক আটকাতে খোলা হাওয়ায় রেখে দিন। চামড়ার জিনিসে ছত্রাক সংক্রমণ হলে আধ লিটার কুসুম কুসুম গরম পানিতে এক টেবিলচামচ ডেটল গুলে নিন। এ বার এতে কাপড় ভিজিয়ে মুছে নিন। সব শেষে, চামড়ায় লাগানোর ক্রিম মাখিয়ে রাখতে পারলে ভাল হয়। সরাসরি তাপ লাগাবেন না। এতে চামড়ার স্বাভাবিক তেলতেলে ভাবটা চলে গিয়ে খসখসে হয়ে যায় ।

• চড়া রোদ্দুর থেকে বাঁচতে যে সব গাছ ছায়ায় বা ঘরে ঢুকিয়ে রেখেছিলেন, তাদের বার করে দিন বৃষ্টিতে। গাছ সতেজ তো হবেই, তা ছাড়া জমে থাকা ধুলোময়লা ধুয়ে একেবারে চকচকে হয়ে উঠবে। টব সরাসরি ছাদে রাখবেন না এই সময়। কারণ, টবের তলায় জল জমে ভিতরের ছাদে বিশ্রী জল-ছোপ পড়ে যেতে পারে। চেষ্টা করুন কোনও উঁচু স্ট্যান্ড-এ তুলে রাখতে।

• ভিজে আবহাওয়ায় সবচেয়ে ক্ষতি হয় রুপোর গয়নার। তুলো বা টিস্যু পেপারে মুড়ে প্লাস্টিকের এয়ারটাইট বা জিপলক ব্যাগে ভরে রাখুন। খুব দরকার না পড়লে ভিজে দিনে এই গয়না বের না করাই ভাল। দরকারি কাগজপত্রও এই ব্যাগে ভরে রাখতে পারেন।

• বৈদ্যুতিন যন্ত্রপাতির জায়গায় সিলিকন পাউচ রাখতে পারেন। চট করে এই জায়গায় জলীয় বাষ্প হামলা করতে পারবে না।
• দিনকয়েক টানা বৃষ্টি চললেই জুতোর ক্যাবিনেট-এর করুণ অবস্থা। ভেজা জুতোর ময়েশ্চার পুরো ক্যাবিনেট-এ ছড়িয়ে পড়ে বাকি জুতোগুলোও নষ্ট করে দেয়। দেখুন তো, ক্যাবিনেট-এর মধ্যে একটা কম পাওয়ারের বাল্ব লাগানো যায় কি না! বাল্ব থেকে যে তাপ বেরোবে, তাতে বাড়তি জলীয় ভাব অনেকটাই কমে যাবে।

( খুরশীদা রহমান চৈতী )
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×