খেতে বসলে হাজারও আদবকায়দা। না মানলে অবশ্য ক্ষতি নেই।
কারণ এ দেশে যাহা অভদ্রতা, অন্য কোনওখানে তাহাই যে গুড ম্যানার!
• খাওয়ার পর শব্দ করে ঢেকুর তোলা ভীষণ খারাপ অভ্যেস। সৌদি আরব কিন্তু এর ব্যতিক্রম। নেমতন্ন বাড়িতে খেয়েদেয়ে আরাম করে একখানা ঢেকুর তুললে তার মানে দাঁড়ায়, খাবারের মান খুব ভাল। গৃহকর্তা বা কর্ত্রীর কাছে এর চেয়ে বড় প্রশংসা আর কী-ই বা হতে পারে!
• রাশিয়ার মানুষরা বিখ্যাত তাঁদের আতিথেয়তার জন্য। এই দেশে কিন্তু খাওয়ার পর প্লেটে একটু করে খাবার রেখে দেবেন। এতে পরিবেশনকারী আশ্বস্ত হবেন এটা ভেবে যে, পর্যাপ্ত খাবার পরিবেশন করা হয়েছিল। অতএব, ওখানে হামলে পড়ে চেটেপুটে খাওয়া একদম বন্ধ।
• গৃহস্বামী আপনাকে নৈশাহারে আমন্ত্রণ জানিয়েছেন। ন’টার মধ্যে নৈশাহার পরিবেশন করা হবে। আপনিও ঠিক সময়ে হাজির। উঁহু, তানজানিয়ায় এটা একেবারে চলবে না। মিনিট ১৫-২০ দেরি তো করতেই হবে! তবে? শুধু শুধু সবাই বাঙালিদের সময়জ্ঞানকে গাল দেয়।
• জাপানে কেউ আপনাকে নুডল খেতে দিলে দিব্যি সুড়ুৎ সুড়ুৎ শব্দ করে খেতে পারেন। এই দেশের এটাই প্রথা। এর অর্থ, খাবারের স্বাদ এতটাই ভাল যে, এটা ঠান্ডা হওয়া অবধি আর ধৈর্য রাখা যাচ্ছে না। আরও আছে। ভাত বা স্যুপ খাওয়ার পাত্রটা ছোটখাটো হলে দু’হাতে তুলেই চুমুক দিতে পারেন। জাপানিরা বিশ্বাস করে, খাওয়ার সময় খাবারের গন্ধ নাকে ঢুকলে তার স্বাদটা বেশি ভাল হয়।
• টেবিলে চামচ নেই? স্পেনে এটা কোনও সমস্যাই নয়। এক টুকরো রুটি আছে তো! ডান হাতে কাঁটা আর বাঁ হাতে রুটির টুকরো নিন। রুটি দিয়ে কাঁটার ওপর খাবার ঠেলে দিতে পারবেন।
• মাখন-চা তিব্বতিদের ভারী পছন্দের পানীয়। তবে যেমনতেমন করে এই চা খেলে হবে না। নিয়ম আছে। আস্তে আস্তে ফুঁ দিয়ে প্রথমে চায়ের ওপর ভেসে থাকা মাখন সরিয়ে দিতে হবে। অর্ধেক চা খাওয়ার পর পাত্রটি টেবিলে নামিয়ে রাখতে হবে। গৃহকর্ত্রী আবার পাত্রটিকে পূর্ণ করে দেবেন। এই রকম তিন পাত্র চা খেতে হবে। আর হ্যাঁ, চায়ের স্বাদ যতই খারাপ লাগুক না কেন, গোঁজ মুখে চা খাওয়া চলবে না! চা খেতে খেতে গল্প করা এখানে ভদ্রতার মধ্যে পড়ে।
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।