শরৎ-এর এই স্নিগ্ধ নির্মল দিনগুলো কেটে যাচ্ছে বেশ আনন্দেই। তো সেই মনের রং দেওয়ালে ছিটকে এসে লাগুক না। একটা রঙিন মেকওভারে রাঙিয়ে তুলুন আপনার প্রিয় ঘরটি...
গুটি গুটি পায়ে এগিয়ে আসছে শীত। আজকাল বিকাল হতে না হতেই শীতের একটা হালকা আমেজ যেন শরীরে ছোঁয়া দিয়ে যায়। আর শীতের শুরুতে বর্ষার ছোপ ধরা, চটা ওঠা চাকচিক্যহীন দেওয়াল একদমই যেন মানায় না। ওয়ালপেপার, ছবি দিয়ে খুঁত আর কত ঢাকবেন? এ দিক-ও দিক থেকে ঠিকই তারা উঁকি দিয়ে নিজের অস্তিত্বকে জানান দিয়ে যাবে। তার চেয়ে বরং গোটা বাড়িটাকেই রং করিয়ে নিন। দেখবেন, শীতের কমলা রোদের মধ্যে কেমন এক গাল হাসি মেখে দাঁড়িয়ে থাকবে আপনার সাধের বাড়িখানা।
ঘর রাঙানোর খুঁটিনাটি
রং করতে হলে চুক্তির ভিত্তিতেই এগোনোই ভাল। এতে ঝক্কি অনেক কম থাকে। সাধারণত যাদেরকে রং করার দায়িত্ব দেওয়া হবে, তারা এসে বাড়ি নতুন না পুরনো, কোথাও ড্যাম্প আছে কি না, কতটা জায়গায় রং করতে হবে এই সব দেখে মাপ নিয়ে নেয়। এর ওপর প্রতি স্কোয়্যার ফুট অনুযায়ী লেবার চার্জ সহ খরচের একটা আনুমানিক হিসেব ধরিয়ে দেবে। ভাল কোম্পানির রং এবং সেই সঙ্গে দ্ক্ষ লোক দিয়ে ঘর রং করানোর সুবিধে হল এরা রংয়ের ব্যাপারে বেশ কয়েক বছরের ওয়ারেন্টি দেয়। রং বাছার আগে শেড কার্ড দেখে রং নির্বাচনের দায়িত্ব আপনার। তবে আগে দেওয়ালের একটুখানি জায়গায় লাগিয়ে দেখে নেবেন। কারণ অনেক সময়েই শেড কার্ডের সঙ্গে দেওয়ালের রঙের কিছুটা তফাত থাকে।
রঙের রকমফের
আগে থেকেই এই রং ভাল, এই রং খারাপ এটা ধরে বসে থাকবেন না। প্রত্যেক রঙের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। কিন্তু রং পছন্দ করার সময় কিছু বিষয়কে অবশ্যই মাথায় রাখতে হয়। ঘরে কতটা আলো ঢোকে, ফার্নিচার কী কী রয়েছে, এবং ঘরের বাসিন্দা কারা এর ওপর নির্ভর করে সেই ঘরে কী রং লাগানো যেতে পারে। অবশ্যই এ ক্ষেত্রে এক ষাটোর্ধ দম্পতির ঘরের রং নববিবাহিতদের থেকে আলাদা হবে। আবার বেশ বড়সড় ছড়ানো ঘরে উজ্জ্বল রং লাগালেও সেটা মনে খুব বেশি প্রভাব ফেলে না। কিন্তু ছোট্ট ফ্ল্যাটে বেশি চড়া রং মানসিক স্বাস্থ্যের পক্ষে মোটেই ভাল নয় । ঘরের যেকোনও একটা দেওয়াল হাইলাইট তো ওখন মোটামুটি সবাই করেন। কিন্তু এ ক্ষেত্রে খুব বেশি কনট্রাস্ট-এর দিকে না যাওয়াই ভাল। অন্যান্য দেওয়ালগুলোর রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে একটু গাঢ় রং দিয়ে হাইলাইট করলে দেখতেও ভাল লাগে, আবার চোখের পক্ষেও তা আরামদায়ক হবে। টেক্সচারড ওয়াল তো বেশ কিছু দিনধরেই জনপ্রিয়। অনেক রকমের টেক্সচার পেন্টিং হয়। সাধারণত দেওয়ালের কোনও সমতল জায়গা বেছে নিয়ে তার ওপর গ্র্যানিউলস আর পেন্ট মিশিয়ে একটা লুক দেওয়া হয়। এ ছাড়াও ব্লক, স্প্রে বা আঁচড়ের দাগের মতো লুকও দেওয়া যায়। কিন্তু টেক্সচারড ওয়ালকে এখন অনেকটা পিছনে ফেলে দিয়েছে পেন্টেবল ওয়াল পেপার। এই ধরনের ওয়ালপেপার লাগিয়ে তার ওপর রিং, বক্স, জিওমেট্রিক মোটিফ যেমন খুশি ডিজাইন দেওয়া যায়। আর বাচ্চাদের ঘরে ওয়ালপেপার লাগানোই ভাল। চট করে পরিষ্কারও করা যাবে, আবার পছন্দ না হলে খুলে ফেলে রং করিয়ে নেওয়াও যাবে।
ডিজাইনার ওয়াল
ওয়াল ফ্যাশনের ধারণা এখন ভীষণ ভাবে জনপ্রিয় হয়েছে। এ ক্ষেত্রে সাধারণত পেন্টিংয়ের ওপর নানা ধরনের মোটিফ ফুটিয়ে তোলা হয়। বিশেষ করে খুদেদের ঘরে এক আজব দুনিয়া তৈরি করতে ওয়াল ফ্যাশনের জুড়ি নেই। এক দিকের দেওয়াল বরাবর সান্টা, বাটারফ্লাই, পরি, মিকি, টম এন্ড জেরী, স্পাইডারম্যান-এর মতো ফিগার দিয়ে সাজিয়ে তোলা যায় এদের পুঁচকে দুনিয়া। চাইলে আস্ত একখানা রূপকথার বইও তুলে আনতে পারেন চার দেওয়াল জুড়ে। তা ছাড়া তার আজব চিন্তাগুলো যাতে দেওয়ালে মনের আনন্দে এঁকে ফেলতে পারে এ জন্য চকবোর্ড পেন্টিং বাজারে এনেছে বিভিন্ন কোম্পানিগুলো। এতে দেওয়াল নষ্ট হওয়ারও বিন্দুমাত্র ভয় থাকবে না। লিভিং রুম বা বেড রুমের দেওয়ালেও পছন্দ মতো ফ্লোরাল মোটিফ, সমান্তরাল বা উল্লম্ব চওড়া স্টাইপ, জ্যামিতিক প্যাটার্ন নানা ধরনের নক্শা ফুটিয়ে তোলা যায়। হাল্কা উজ্জ্বল কোনও বেস কোটের ওপর এক দিকের দেওয়াল বরাবর ফুটিয়ে তুলতে পারেন প্রজাপতি, দিয়া, ফুল, ফ্রেম বা কোনও সুন্দর মেসেজ।
আলোচিত ব্লগ
সংকীর্ণ মন

রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ
কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন
দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।
এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন
যে বিলের কোনো রসিদ নেই

ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন
ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।