আজকাল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস অ্যাসাইনমেন্টের ওপর প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা কর্ম এবং প্রাত্যহিক জীবনের বিভিন্ন জিনিস কিভাবে যথাযথভাবে পরিচালনা করবে তার একটি প্রায়োগিক দিকনির্দেশনা লাভ করে। কারণ প্রেজেন্টেশনের বেশ কিছু উপকারী দিক রয়েছে। যেমন কোনো প্রেজেন্টেশনে শ্রোতা এবং বক্তার মধ্যে পারস্পরিক একটি যোগাযোগ তৈরি হয়। তবে যোগাযোগটা যাতে যথাযথ এবং ফলপ্রসূ হয় সেজন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। ধরুন, আপনি ম্যানেজমেন্টের একজন শিক্ষার্থী। কোনো একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট প্রশিক্ষণ নিয়ে আপনি একটি অ্যাসাইনমেন্ট তৈরি করেছেন। আপনার শিক্ষক এবং সহশিক্ষার্থীদের সামনে এর ওপর প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন। প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আপনাকে বোঝাতে হচ্ছে ম্যানেজমেন্ট কোর্স করার গুরুত্ব কতটুকু। প্রেজেন্টেশন শুরুর কিছু সময় পর যদি টের পান যে শ্রোতারা আপনার প্রেজেন্টেশনে সন্তুষ্ট, তা হলে আপনি স্বাচ্ছন্দ্রে উপস্থাপনার পরের অংশে চলে যেতে পারেন। কিন্তু যদি উল্টোটা হয় বুঝতে পারছেন, সেক্ষেত্রে আপনি বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন। এ ক্ষেত্রে উপস্থাপনায় কিভাবে আরও উদ্দীপনা সৃষ্টি ও দর্শকদের মনোযোগ টানা যায় সেদিকে নজর দিন। যাতে দর্শকদের মনে আপনার বক্তব্যটি দাগ কাটে। তখন তারাও আপনার উপস্থাপিত বিষয়টি শুনতে আগ্রহবোধ করবেন। সেজন্য শ্রোতাদের বিষয়টি ভালোভাবে বোঝানের স্বার্থে উপস্থাপিত বিষয়ের সঙ্গে আলাদা স্লাইডে সংশ্লিষ্ট ছবি, গ্রাফ ইত্যাদি যোগ করে দিতে পারেন। যদি মনে হয় যে শ্রোতাদের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া পাচ্ছেন না তখন প্রথমে কিছুক্ষণ বলার পর শ্রোতাদের জিজ্ঞাসা করতে পারেন, তাদের কোনো প্রশ্ন আছে কি না। যদি থাকে সেই অনুযায়ী আলোচনা করতে পারেন। তারপর আবার মূল বক্তব্যে ফিরে যেতে পারেন। প্রেজেন্টেশনের সময় একটি জিনিস ভালোভাবে মনে রাখতে হবে, বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকার পাশাপাশি তা কিভাবে উপস্থাপন করছেন তাও সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কণ্ঠস্বর, শারীরিক অঙ্গভঙ্গি, আত্দবিশ্বাস, বলার ভাষা, আই কন্টাক্ট, রসবোধ এবং বক্তব্যের দৈর্ঘ্যও অ্যাসাইনমেন্টের উপস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সম্ভব হয় তাহলে শুরুতেই শ্রোতাদের বিষয়বস্তু সম্পর্কে একটা আভাস দিতে পারেন। সর্বোপরি আগেভাগেই বিষয়সংশ্লিষ্ট সুন্দর একটি ভূমিকা, গুরুত্বপূর্ণ নোট এবং কিভাবে উপস্থাপন করবেন তার একটি পরিকল্পনা করে নিন।
খুরশীদা রহমান চৈতী
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।