আমার লেখার ধরন কখনোই ভালো নয়। তবুও আজ লিখছি এক অসহায় মেয়ের জন্য। মেয়েটির নাম ববি, তার ৮ এবং দেড় বছরের দুটি সন্তান আছে। ববির সংসারে তার স্বামীই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু এই মা্নুষটি আজ পিজি হাসপাতালের আইসিইউ,৭ নাম্বার বেডে জিবিএস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লক্ষেরও বেশি টাকা যা এই পরিবারটির কাছে নেই। ববির বুকফাটা আর্তনাদে ভারি হয়ে উঠছে আইসিইউ'র বাইরের পরিবেশ। সে জানে না কোথায় গেলে,কার কাছে গেলে মিলবে একটু সাহায্য। তার আত্মীয়-স্বজনদের মধ্যেও এমন কেউ নাই যে তাকে এতগুলো টাকা দিতে পারে! আচ্ছা, আমরা সবাই মিলে যদি কিছু কিছু করে দেই তবে কি সম্ভব নয় ববির জন্য কিছু করা। সামুতে অনেকেই আছেন যারা এর আগেও অসসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। যদি আমাকে কেউ একটি চ্যারেটি কনসার্ট কিংবা ফিল্ম শো-এর মাধ্যমে কিভাবে অর্থ সংগ্রহ করা সম্ভব সে ব্যাপারে পরামর্শ দিয়ে কিংবা আমার সাথে সহযোগিতা করেন তবে খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আর কেউ যদি এই অসহায় পরিবারটিকে সরাসরি অর্থ সাহায্য করতে চান তবে আমি তাকে ববির ব্যাংক একাউন্ট নাম্বারটি দিতে পারি। আপনারা কেউ কি এই অসহায় মেয়েটির পাশে এস দাড়াবেন না? সেও তো হতে পারতো আপনারই বোন,মেয়ে কিংবা আপনজন। আমার লেখায়, বানানে ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।