BD Nationalist - বিডি ন্যাশনালিষ্ট
মাননীয় প্রধান মন্ত্রী আমাদের সাথে আলোচনা করতে চান । আর সেই আলোচনার বার্তা দিয়ে আমাদের কেন্দ্রীয় অফিসে দুই হাজার পুলিশ পাঠান । যারা আমাদের অফিস ঘেরাও করে আছে । আমাদের নেতা কর্মী দের দেখা মাত্র গ্রেফতার করার নির্দেশ আছে তাদের উপর ।
মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে আলোচনা করতে চান । আর সেই আলোচনার দাওয়াত নিয়ে পুলিশ রাতের বেলা হানা দেয় আমাদের নেতা- কর্মী - সমর্থক দের বাসায় । এবারো নিজের বাড়িতে ঈদ উদযাপন করতে পারেনি আমাদের জোটের বেশীর ভাগ নেতা কর্মী । আঠার দলীয় জোটের ৫০ হাজার নেতা কর্মী এখনো বিভিন্ন মামলায় জেলে । ফেরারী হয়ে আছে ১০ লাখের বেশী নেতা কর্মী !
মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে আলোচনা করতে চান ! অথচ ফেসবুকে স্ট্যাটাস দেবার অপরাধে আমাদের জোটের কর্মী , সমর্থকদের ফেরারী হতে হয় । মাঝ রাতে তাদের বাসায় হাজির হয় পুলিশ!
মাননীয় প্রধানমন্ত্রী তার ভাইয়ের কথা স্মরণ করে কাদতে পারেন । তার প্রতি আমাদের সমবেদনা ! তার সৌভাগ্য যে তিনি জানেন তার ভাই এর কবর কোথায়! কিন্তু গত ৫ বছরে গুম হওয়া আমাদের জোটের ৫০০০ কর্মী-সমর্থকদেরআত্মীয় স্বজন জানে না তারা বেচে আছে কি না! মারা গেলে তাদের কবর কোথায়!
শুধু মাত্র জোট সমর্থক হবার কারণে পদোন্নতি বঞ্চিত হয় আমাদের সমর্থকরা । চাকরিচ্যুত করা হয় তাদের!!
আমাদের নেতাদের রাস্তায় কুপিয়ে মারা হয়, বোমা মেরে হত্যা করা হয় , ময়লার গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয় ! আমাদের জোটের মিছিলে গুলি চালানো হয়!
তারপরও আমরাই খারাপ!আমরা সন্ত্রাসী!
মাননীয় প্রধানমন্ত্রী!এবার থামলে ভালো লাগে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


