somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ বছর পর দাড়ি কর্তন!!

০৫ ই মে, ২০১১ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার বিভৎস দৃশ্য দেখে মুষড়ে পড়েছিলেন ওয়াশিংটনের গ্যারি ওয়েডল। মুষড়ে পড়েছিল অনেকেই, তবে তিনি একটু বেশি পরিমাণেই মুষড়ে পড়েন। হামলার দায় যখন চাপলো সৌদি ধনকুবের ওসামা বিন লাদেন প্রতিষ্ঠিত আল-কায়েদার ওপর তখন লাদেনের প্রতি প্রচণ্ড ঘৃণার জন্ম হয় ওয়েডলের মনে। ঘৃণায় ও ক্ষোভে ওয়েডল তখন করে বসেন অদ্ভুত এক প্রতিজ্ঞা। যতদিন না লাদেন ধরা পড়বে অথবা নিহত হবে ততদিনে তিনি দাড়ি কাঁটা তো দূরের কথা ছাঁটবেনও না। তখন হয়তো অনেকেই বাঁকা চোখে তাকিয়েছে, যাক না কিছু দিন। দেখা যাবে তার প্রতিজ্ঞা কতদূর এগোয়। কিন্তু গ্যারি ওয়েডল কারো মন্তব্যে কর্ণপাত করেননি। শুরু হলো তার প্রতিজ্ঞা পালন। দিন যায় মাস যায় বছর যায়। লাদেন ধরা পড়ে না। ধরা পড়ার লক্ষণও দেখা যায় না। এক দিন দু’দিন করে হাজারো দিন পার হয়ে যায় কিন্তু লাদেন না ধরা পড়ে না নিহত হয়। ওয়েডল পড়েছেন আচ্ছা মুশকিলে। তার দাড়ির বৃদ্ধি তো আর থেমে নেই। কাঁচা-পাকা দাড়িতে বয়স বেড়ে গেছে অনেকটাই। সে নিয়ে স্ত্রীর অভিযোগ তো রয়েছেই। লোকে নাকি তার স্বামীকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু তারপরও ওয়েডল তার প্রতিজ্ঞায় অটল। এভাবে পার হলো ৩ হাজার ৪৫৪ দিন। অবশেষে তার সেই প্রতীক্ষিত দিনটি তাকে ধরা দিল।

ওইদিন বিকেলে তিনি তার বাগানের গাছে পানি দিচ্ছিলেন। এমন সময় তার এক শিক্ষক বন্ধু ফোন করে লাদেনের নিহত হওয়ার খবর দেয়। প্রথমে তিনি খবরটিকে নিছক কৌতুক ভেবে উড়িয়ে দেন। কিন্তু পরে সংবাদ মাধ্যম তথা টেলিভিশনে এ নিউজ দেখে কান্নায় ভেঙে পড়েন। লাদেনের মৃত্যুতেই তার এ কান্না। কারণ, এ মৃত্যু যে তার দীর্ঘ প্রতিক্ষিত ছিল। এরপর আর ওয়েডল দেরি করেননি। কাঁচি দিয়ে প্রথমে দাড়ি ছোট করে পরে শেভ করে ফেলেন তার ১৫ ইঞ্চি লম্বা দাড়ি। এখন তার স্ত্রী একজন অল্পবয়স্ক সুদর্শন স্বামী পেয়ে মহাখুশি। গ্যারি ওয়েডল তার প্রতিজ্ঞা পূরণ করতে পারায় তাকে তার স্কুল থেকে সম্মাননা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ওই স্কুলের অধ্যক্ষ।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×