আজকাল নানা কারনে নিজেকে পিটাইতে ইচ্ছা করে, পিটানো শুরুও করছিলাম কিন্তু বেশ ব্যাথা লাগে দেখে ক্ষ্যান্ত দিছি। এরপরও নিজেরে পিটাইতে ইচ্ছা করে।
কেন পিটাইতে ইচ্ছা করে?
১. "তোর কোন নিরাপত্তা নাই এরপরও সাথে কোন পিস্তল রাখোসনা"-----খা মাইর।
২. "অনেক জিনিসপত্রই তোর ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এরপরও তুই ছেঁড়া ব্যাগ লইয়া বাজারে যাস্"----খা মাইর।
৩. "দেশের মইধ্যে এ্যাত এ্যাত উচাঁ শিক্ষিত আর দেশ প্রেমিক লোক থাকতে এখনো ফার্স্ট ওয়ার্ল্ড থেকে ৬০০ বছর পিছিয়ে আসচ্" --- নে খা মাইর।
৪. "কেউ দোষী হলে কমফেলেন করলে উল্টা দোষী অইতে অয়, তাই ওই ডরে চুপ থাকস"--- নে বেশি করে খা মাইর।
আর কইতে ভয় লাগে মাইরের পরিমাণ বাইড়া যাইতে ফারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


