somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অব্যবস্থাপনার উদ্বোধন

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রি-শো বলে কিছুই হলো না। মূল অনুষ্ঠান শুরু হলো নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর। এর বাইরেও ছড়িয়ে থাকল বিশৃঙ্খলা ও পরিকল্পনাহীনতার ছাপ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল দ্বিতীয় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মন কাড়ার পরিবর্তে দর্শকদের ‘দুয়ো’ই শুনল বেশি।
বিসিবি অবশ্য ধন্যবাদ দিতে পারে টিকিট বিক্রির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান অ্যাকটিভ সার্ভিসেস আর মাঠে না আসা দর্শকদের। টিকিটের দাম অনেক চড়া হওয়াতেই তো বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের গ্যালারি অর্ধেকের বেশি ফাঁকা থাকল! ভরল না অনুষ্ঠান শুরুর ঘণ্টা দুয়েক পর গেট খুলে দেওয়ার পরও। তাতেও দর্শকদের ‘দুয়ো’ ধ্বনিটা খুব জোরালো হতে পারেনি। তবে সাধ্যমতো সবাই চেষ্টা করেছেন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান ও বিসিবির সভাপতি নাজমুল হাসানের সংক্ষিপ্ত বক্তব্যের পর বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। সঙ্গে সঙ্গেই আতশবাজি আলো ছড়াল শেরেবাংলা স্টেডিয়ামের আকাশে। তবে সে আলোও অব্যবস্থাপনার অন্ধকারে হারিয়ে যাওয়া অনুষ্ঠানটাকে আলোকিত করতে পারল না।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ভারতীয় শিল্পী সুনিধি চৌহান, বলিউডের তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম—আয়োজকদের পক্ষ থেকে এ রকমই প্রচার ছিল। অনুষ্ঠানের প্রায় দুই ঘণ্টা হয়ে যাওয়ার পরও তাঁদের কাউকে মঞ্চে আসতে না দেখে গুঞ্জন ছড়িয়ে পড়ে, জ্যাকুলিন এলেও তখনো নাকি ঢাকাতেই এসে পৌঁছাননি সুনিধি ও আতিফ। রাত আটটার একটু পর থেকে মঞ্চে আর কোনো পরিবেশনাই হচ্ছিল না। আধা ঘণ্টারও বেশি সময় পর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন গাঙ্গুলী টেলিফোনে বললেন, ‘ওরা সবাই ট্রাফিক জ্যামে আটকে ছিল। এখন সবাই একসঙ্গে ঢুকে পড়েছে। এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে।’ রাত নয়টায় জেমসের গান দিয়ে আবারও শুরু হয় অনুষ্ঠান। বিপিএলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক তখনই নিশ্চিত করেন, ‘আতিফ আসলাম আর জ্যাকুলিন এসেছেন। একটু পরই মঞ্চে উঠবেন তাঁরা।’ শেষ পর্যন্ত আতিফ আসলামও উঠেছেন মঞ্চে, গানও গাইলেন কয়েকটা। কিন্তু রাত প্রায় ১১টা বেজে যাওয়ায় গ্যালারি ততক্ষণে আরও ফাঁকা। আর সুনিধি চৌহান আসেনইনি।
শুরুতে ছিল রুনা লায়লা আর মমতাজের গান। রুনা লায়লার ‘শিল্পী আমি শিল্পী’ দিয়ে শুরু হয়ে মমতাজের ‘নান্টু ঘটকে’ এই পর্ব শেষ। এই দুই শিল্পীর গান দর্শক উপভোগ করেছে বলেই মনে হলো। এরপর সাত ফ্র্যাঞ্চাইজির সাতটি বিভাগকে প্রতিনিধিত্ব করে হলো সাতটি গান, সঙ্গে আঞ্চলিক নৃত্য পরিবেশনা।
আগের দিন গেম অন থেকে সরবরাহ করা অনুষ্ঠানসূচির সঙ্গে অনেক কিছুই মেলেনি। যাঁদের নিয়ে টুর্নামেন্ট, সেই খেলোয়াড়দেরই বড় একটা অংশ থাকল অনুপস্থিত। ফ্র্যাঞ্চাইজিদের অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠানে যে খেলোয়াড়দের অংশগ্রহণে একটি পর্ব আছে, সেটাই জানানো হয়নি তাদের। অনুষ্ঠানের ঘণ্টা দুয়েক আগে ই-মেইল আর টেলিফোনে মাঠে আসতে বলা হলেও দেওয়া হয়নি টিকিট বা অ্যাক্রিডিটেশন কার্ড। তার পরও মঞ্চের অনেক দূরে কিছু সময়ের জন্য চিটাগং কিংসের খেলোয়াড়দের একটা জটলা গেছে। তবে আর কোনো ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের দেখা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে একটি ফ্র্যাঞ্চাইজির ক্ষুব্ধ মালিক বললেন, ‘আমিও বিপিএলের অংশ। তাই টুর্নামেন্ট নিয়ে নেতিবাচক কিছু বলতে চাই না। তবে উদ্বোধনী অনুষ্ঠানে না গিয়ে আমরা নীরব প্রতিবাদ করলাম। নইলে এই অব্যবস্থাপনা চলতেই থাকবে।’

পরোটম ালো ঠেকে
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×