somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনজন সরকারস
সবকিছু ছেড়ে ছুটেছি যে সুখের পিছু,সুখ ত আমায় দিল না ধরা।আসলে কি ছিল ইহা সুখ না সুখ নামের মরিচিকা্।।

মশা মারতে কামান দাগাই,মশা সম্পর্কে কিছু তথ্য জানাই... X

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন হল বাসায় ছুটি কাটাতে এসেছি।প্র্রতিদিন বিকেল বেলা বাসার বারান্দায় যাই বই পড়ার জন্য।কিন্তু মশার জ্বালায় বেশীক্ষণ বসতে পারি না।এক ঝাক মশা যখন আমাকে ঘিরে ধরে তখন তাদেরকে মারতে কামান দাগাতে ইচ্ছে করে X( এবং মাথায় নকূল কুমারের একটি গান অনবরত ঘুরতে থাকে তা হল মশা যদি খাওয়া যেত মশল্লা দিয়ে দুনিয়ার সব মশাগুলো ফালাইতাম গিলে....মশার গান দাদা আমি সইতে পারি না....। /:) মশার বংশ নির্মূল করতে না পারলেও মশা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই-
*এখন পর্যন্ত প্রায় ৩৫০০ প্রজাতির মশার সন্ধান পাওয়া গেছে।
*ডিম থেকে একটি পূর্ণাঙ্গ মশা হতে সময় লাগে ৪০ দিন।
*পুরুষ মশা বাচে ১ সপ্তাহের মত এবং তারা নেক্টার বা অন্যান্য সুগার সমৃদ্ধ খাবার খেয়ে জীবন ধারন করে।আর স্ত্রী মশা ১ বার রক্ত খাওয়ার পর হজম এবং ডিম পরিণত করতে ২ থেকে ৩ দিন বিশ্রাম নেয়।এরাও ২ থেকে ৩ সপ্তাহের বেশি বাচে না।
*তাদের মাথায় ১টা এন্টেনা আছে যা গন্ধ নেওয়ার কাজে লাগে।তবে পুরুষদের এন্টেনাটি গন্ধ নেওয়ার পাশাপাশি স্ত্রী মশার গুনগুন শব্দ চিহ্নিত করার কাজেও ব্যবহ্রত হয়।সবচেয়ে ভয়ংকর যে জিনিসটি তাদের মাথায় থাকে তা হল প্রোবস্কিস বা শুর যা দিয়ে স্ত্রী মশা রক্ত চোষে।পুরুষদের তুলনায় স্ত্রীদের শুর একটু লম্বা থাকে।
*এনোফিলিস মশা তার বুকে লাগানো পাখার সাহায্যে ঘন্টায় ১ থেকে ২ কিঃমিঃ যেতে পারে এবং ১ রাতে ১২ কিঃমিঃ পর্যন্ত উড়তে পারে।একটা পুরুষ মশা সেকেন্ডে ৪৫০ থেকে ৬০০ বার পাখা ঝাপ্টায়।
*মশার রক্ত খাওয়ার প্রধান উদ্দেশ্য রক্তে যে প্রোটিন থাকে তা ডিম এর পুষ্টির কাজে লাগে।যাদের রক্তের গ্রুপ o নেগেটিভ,যাদের চামড়ায় অনেক ব্যাক্টেরিয়া এবং গর্ভবতীদের প্রতি মশা বেশী সংবেদনশীল।তারা সাধারণত co2 বা ঘামের গন্ধ দিয়ে এবং চোখের সাহায্য নিয়ে ভিক্টিমকে শনাক্ত করে।কামড় দেওয়ার সময় তারা স্যালাইভা নির্গত করে যা তাদের শুরকে ভিক্টিমের রক্তের সাথে জমাট বাধতে দেয় না এবং এই স্যালাইভার মাধ্যমেই সকল জীবাণু ভিক্টিমের শরীরে প্রবেশ করে।এর মাধ্যমে ডেংগু,ম্যালেরিয়া,ফাইলেরিয়াসিস সহ আরও অনেক রোগ ছড়ায় যা মৃত্যুর কারন হয়ে দাঁড়ায়।আফ্রিকা,ম্যাক্সিকো,রাশিয়া সহ এশিয়ার কিছু দেশে বছরে ৭০০মিলিয়ন মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হয় এবং প্রায় ২ মিলিয়ন মানুষ বছরে মারা যায় এই সব রোগে।এসব রোগ যাতে না হয় সে জন্য আমাদের যা করতে হবে-
১।মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রন বা নির্মূল করতে হবে।
২।রোগ প্রতিরোধে প্রতিষেধক ঔষধ খেতে হবে।
৩।মশা প্রতিরোধে মশারোধক কীটনাশক প্রয়োগ করতে হবে।
যুগ যুগ ধরে মানুষ মশার কাছে জিম্মি।মশার মত ছোট্ট একটা পতঙ্গের ভয়ে আমাদেরকে জেলখানায় বন্দি থাকতে হয়।আমরা আশায় থাকি হয়ত এমন একদিন আসবে যেদিন সকালে ঘুম থেকে উঠে দেখব নকূল কুমারের গানটি সত্যি হয়ে গেছে।সকালে আমরা মশা দিয়ে নাশতা করব,দুপুরবেলা মশার চড়চড়ি খাব।বানিজ্যিক ভাবে মশার উৎপাদন শুরু হবে।আর আমরা মশার অত্যাচার থেকে রক্ষা পাব। B-)
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×