আমাদের দেশের মানুষ কবে যে সচেতন হবে।কবে যে মানুষ একে অপরের সুবিধাটুকু বুঝবে?
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রচন্ড গরমে যখন বিকেলের ঘুম হারাম হওয়ার অবস্থা ঠিক তখনই কান ফাটানো শব্দ আর বিছানার কম্পনে আমার ঘুম ভেঙ্গে যায়।ভুমিকম্প হল নাকি!শব্দটা কিসের ছিল!দালান ধ্বস হল নাকি!দৌড়াইয়া বারান্দায় গেলাম।কই নাতো সব ঠিকই ত আছে।হঠাৎ সামনের দিকে চোখ পড়তেই দেখলাম নীল রং এর লাইট দিয়ে বাড়িটি সাজানো।তখন মনে পড়ল আজ ত এই বাড়িতে গায়ে হলুদ এবং শব্দ কম্পন সব আর কিছুই না মিউজিক সিস্টেমের বদৌলতে!!এত সাউন্ড দিয়েও কেউ গান শুনতে পারে আমার জানা ছিল না।বাড়ি ঘর সব কাপছে এরকম অবস্থা।একে সঙ্গীত শ্রবণ না বলে শব্দ দূষন বলাই শ্রেয়।এদের সামাজিক বোধ দেখে আমার অবাক লাগল।
ডান পাশের বাড়ির মেয়েটির জন্য করুণা হল আমার।কারণ আগামীকাল তার এইচ,এস,সি পরীক্ষা।তার মনের অবস্থাটি বুঝতে আমার বাকি রইল না।
বাম পাশে থাকা ছোট্ট ঘরটি থাকে ব্য়স্ক এক মহিলা একা।তার জন্য আমার করুনা হল।উনি বাইরে হাটছেন আর ছটফট করছেন।সুস্থ মানুষই এত শব্দে অসুস্থ হয়ে যাবে।আর উনি ত বয়স্ক।
বিদেশ হলে এখন হয়ত স্থানীয় প্রশাসন দিয়ে সমস্যার সমাধান করা যেত।আমাদের দেশের মানুষ কবে যে সচেতন হবে।কবে যে মানুষ একে অপরের সুবিধাটুকু বুঝবে।হঠাৎ করেই কারেন্ট চলে গেল।প্রচন্ড গরমের মধ্যেও আমার এত আনন্দ লাগল বলে বুঝানোর উপায় নাই!!খুশি হলাম মহিলা আর মেয়েটির জন্যও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন