তপন বাগচী (জ. ১৯৬৮) শ্মশানেই শুনি শঙ্খ ধ্বনি (১৯৯৫) কাব্যগ্রন্থ রচনার মাধ্যমে বাংলা কবিতাঙ্গনে পা রাখেন; এরপর তিনি লেখেন কেতকীর প্রতি পাপাত (১৯৯৬) এবং অন্তহীন তের গভীরে (২০০৫)। এছাড়াও ২০০৬ সহবাসী শত কবিতার সাথে [ইবুক] প্রকাশ পেয়েছে। এখানে লণীয় কবিতাঙ্গনে তপন বাগচী মলাটবন্দী হয়েছিলেন ১৯৯৫ সালে। পরের বছরই তিনি কেতকীর প্রতি পপাত রচনা করলেও এরপর প্রায় দশ বছর পার করে ২০০৫ সালে তিনি রচনা করেন অন্তহীন তের গভীরে। কবিতাঙ্গনে তাঁর দীর্ঘ অনুপস্থিতি খানিকটা অস্বাভাবিক। ব্যক্তিজীবনে প্রচার বিমুখ এই কবি কেন দীর্ঘ নয় বছর কোন কবিতা লেখেন নি সে-বিষয়ে প্রশ্ন উঠতেই পারে। তপন বাগচী দীর্ঘ বিরতির পর যখন আবার কবিতার ঘরে তিনি প্রবেশ করলেন তখন তাঁর কাছে কবিতা হয়ে উঠল জীবনাভিজ্ঞান প্রকাশের সাবলীল এক অনন্য মাধ্যম। হৃদ-কথা, সময়ের সংকট ও জটিলতা তিনি সহজতর ও স্বাচ্ছন্দ্যে প্রকাশ করতে সম হলেন।
মানব জীবনের যাত্রা কবে কোথায় কিভাবে শুরু হয়েছিল তার সুনির্দিষ্ট প্রমাণপত্র আজ পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয় নি। এ বিষয়ে যা কিছু জানা গেছে তা কেবলই ধারণা মাত্র; সুনিশ্চিত কোন সিদ্ধান্ত নয়। তবে এসব অনুসন্ধান আর গবেষণায় একটা বিষয়ে নিশ্চিত হওয়া গেছে যে, প্রাণের উৎস বা মূল 'জল' বা পানি। সুতরাং জলবিহীন প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না কিংবা সে-ভাবনাও অবান্তর। সুতরাং জীবের বা প্রাণের সাথে নিবিড় সম্পর্ক সূত্র রয়েছে জলের। ইতিহাসেও নজির পাওয়া সম্ভব আমাদের মতের পক্ষে। প্রাচীন কালের মানবসভ্যতার বিকাশ বিবর্তন সাধারণত ঘটেছিল নদী অববাহিকায়। নদী অববাহিকায় জনবসতি গড়ে উঠবার নানাবিধ কারণ দর্শান হলেও তার মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ পানি বা জল; কেননা জলবিহীন জীবনের ধারণা অসম্ভব; কিংবা জীবন ধারণ করাও অসম্ভব। সুতরাং মানুষের ইতিহাসে জল যে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান তা বলার অবকাশ নেই। আমাদের প্রিয় মাতৃভূমিও সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশ নদীমার্তৃক দেশ হিসেবেই পরিচিত। এ দেশের পদ্মা-মেঘনা-যমুনা-ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর সঙ্গম বঙ্গপোসাগরে। বাংলাদেশের বিখ্যাত পদ্মার প্রকৃত যাত্রাপথে ‘গঙ্গা’ নাম। এই গাঙ্গেয় অববাহিকায় গড়ে ওঠা বসতির নৃতাত্ত্বিক ইতিহাসের সূত্রানুসন্ধান লণীয়। হিন্দি সাহিত্যিক-দার্শনিক রাহুল সাংকৃত্যায়ন ভোলগা ছে গঙ্গা (কনৈল কী কথা; বাংলা নাম : ভোল্গা থেকে গঙ্গা) শীর্ষক নৃ-তাত্ত্বিক উপন্যাসে বাহুল সাংকৃত্যায়ন দেখিয়েছেন, কিভাবে গঙ্গা অববাহিকায় মানব-জাতির উদ্ভব ও ক্রমবিকাশ। ধারাবাহিক ইতিহাস পরম্পরায় ভোলগা থেকে গঙ্গা উপন্যাসে তিনি বাঙালি জাতির উদ্ভব-বিকাশের গুরুত্বপূর্ণ 'হাইপোথিসিস' বা প্রকল্পিত ধারণার ওপর ঔপন্যাসিক নিজস্ব চিন্তাচেতনার আলোক প্রপেণের দ্বারা মানবেতিহাসের ভেদাভেদ এবং সাম্প্রদায়িক বিভক্তির সূত্রপাত কোথা থেকে এবং কিভাবে শুরু হয়েছিল তা পরিব্যক্ত করেছেন।
তপন বাগচী রচিত সকল নদীর নাম গঙ্গা ছিল (২০০৭) কাব্যগ্রন্থে কবিও মানবেতিহাসের তথা বাঙালি জাতিসত্তার ঐক্য-অনৈক্যের সমকালীন মতাদর্শের বিবেদ প্রক্রিয়ার ওপর মূল আলোক প্রপেণ বিন্দু স্থাপন করেছেন। গ্রন্থের নামকরণের প্রতিবেদন নির্মাণ করা যায় এভাবে : গঙ্গা > নদীর নাম [নদী মানেই প্রচুর জল- আর এই জলের উৎসে সম্পর্কিত জীবন।] কবি এই জল সম্বন্ধ-সূত্রের প্রাণের যে সমীকরণ করেছেন, তা প্রতীকী ব্যঞ্জনার দ্যোতনাবাহী। মূলত এই প্রতীকে কবি তপন বাগচী সকল মানুষের উৎসসূত্র অনুসন্ধানের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, সব মানুষের উৎসগত পরিচয় অভিন্ন ও এক। প্রস্তাবিত এই পাঠপ্রতিবেদন প্রতিকল্পের যৌক্তিকতা নির্ধারণ করতে হলে গ্রন্থভুক্ত কবিতাবলির ওপর দৃষ্টি দেওয়া প্রয়োজন। এ কাব্যগ্রন্থের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ :
ক. বাঙালির নৃ-তাত্ত্বিক পরিচয় : বর্ষাপাড়ায় সেরমা সেতাং; বিময় মজুমদারে জন্ম; শুধু জল; সাংস্কৃতিক সমীক্ষা; বঙ্গ একটি জাতির নাম; সকল নদীর নাম গঙ্গা;
খ. মানব জাতির শ্রেণী-বিভাজন : কবিরা ব্রাহ্মণণ হয়;
গ. নাগরিক জীবনের সংকট : একজন মেহরাব আলী; আদিগন্ত মাঠ; কৈফিয়ত; অপোয় আছি; নপুংসক; সমীকরণ; লেভেল ক্রসিং;
ঘ. মানবতাবাদী দৃষ্টি : লিখুক, লিখতে দিন; এভাবে হয় না; নেবুতলে জোনাকির আলো।
ঙ. প্রাকৃতিক সৌন্দর্য ও প্রেমচেতনা : নিবিড় বৃষ্টিতে আজ; ভিজে আমি আজ; জ্যোৎস্নাবন্দনা; উছিলা;
চ. নারীর নির্যাতিত আত্ম-কথন : গাড়িয়াল ভাই; উন্নয়ন গবেণা; বালাই ঘাট;
ছ. জীবনের সংগ্রামী চিত্র : ুধা তেড়ে আসছে; নাচোলের রানিমা; ছিলার মতো ফুল ফুটছে; যাত্রাকাহিনী; পাঁচ-দশ; পূরাণ ঘেঁটে লাভ নেই;
জ. প্রান্তিক মানুষের প্রাত্যহিক চিত্র : দীর্ঘকবিতা; জন্মদিনের ভাবনা; যেহেতু ব্যাকরণ; পাঠ-প্রতিক্রিয়া; ভাষা-পরকীয়া;
ঝ. রোমান্টিক ভাববাদী চেতনা-চিত্র : ঘরকুনো; তন্দ্রার ভেতরে; ভারতবর্ষের কবি;
বিষয় ভিত্তিক এই শ্রেণীবিন্যাস থেকে স্পষ্টভাবে টেক্সট প্রতিবেদনে উঠে আসে যে সকল নদীর নাম গঙ্গা ছিল গ্রন্থের অধিকাংশ কবিতায় তপন বাগচী বাঙালি জাতির নৃ-তত্ত্বিক পরিচয়, নাগরিক জীবনের সংকট, যন্ত্রের যন্ত্রণাহত চিত্র পাঠকের সামনে উপস্থাপন করেছেন সহজ সরল ও নিরাভারণ রূপে।
তপন বাগচী সহজিয়া কাব্যসাধনায় নিজেকে নিয়োজিত করলেও তাঁর নির্বাচিত প্রচলিত শব্দ কবিতায় নানামাত্রিক ব্যঞ্জনায় উদ্ভাসিত হয়ে ওঠে। আলোচ্য কাব্যগ্রন্থের নামকরণের যে পাঠপ্রতিকল্প আমরা পূর্বে নির্মাণ করেছি তার ভিত্তিতে সহজেই ‘গঙ্গা’ শব্দটিকে তার প্রচলিত আভিধানিক গণ্ডির সীমায় আবদ্ধ রাখে নি। ‘গঙ্গা’ কথাটি এসেছে কথ্য ‘গাঙ’ শব্দ থেকে। আর ‘গাঙ’ বলতে সাধারণত সব নদীকেই বোঝায়। অর্থাৎ ‘গাঙ’ শব্দটি সার্বিক অর্থ-দ্যোতনাবাহী। সুতরাং ‘গাঙ’ এবং ‘জল’ শব্দদ্বয়ের প্রতীক হিসেবে ‘প্রাণ’ শব্দটি গ্রহণ করা হলে সমগ্র মানবজাতির উৎস-সূত্র বিষয়ক একটি সমীকরণ নির্মিত হয়। মানব প্রজাতির এই সামগ্রিক উৎসসূত্রের প্রতিকল্পে কবি ধারণা করেছেন- মানব প্রজাতির উদ্ভব ও ক্রমবিকাশ সম্ভবত এক জায়গা থেকেই। আমাদের প্রকল্পিত পাঠপ্রতিবেদনের আয়নায় গ্রন্থভুক্ত কবিতার যে প্রতিবিম্ব প্রতিফরিত হয় তা থেকে মানব প্রজাতির ঐক্য বিষয়ক প্রতিবেদনটি স্পষ্টতর হয়ে ওঠে কাব্য-পাঠকের মনে। এ বিষয়ে আমরা গ্রন্থের ‘বর্ষাপাড়ায় সেরা সেতাং’, ‘নাচলের রানিমা’, ‘গাড়িয়াল ভাই’ প্রভৃতি কবিতায় যেসব মানুষের জীবনকথাই পাওয়া যায়, তা আলোচনা করে দেখা যাক : ‘ক’জন ফর্সামানুষ সেদিন/ বর্ষাপাড়ায় গিয়ে আসর পেতেছিল।’ রাজশাহী জেলার গোদাবাড়ি উপজেলাধীন যে সাঁওতাল পল্লী রয়েছে; তারা সকলেই কালো। কিন্তু এই সকল কালো মানুষের দল তো মানব প্রজাতি থেকে আলাদা নয়; তারাও তো মানুষ এবং আমাদের মতোই রক্তেমাংসে মানুষ। যদি পার্থক্য নির্ণয় করতেই হয়, তাহলে বড়জোর বলা যেতে পারে তাদের গায়ের রঙ কালো। এই একটি মাত্র কারণে তারা আমাদের থেকে আলাদা হয়ে গেছে; এমনকি ভিন্ন জাতিগোষ্ঠী অথবা আদিবাসী কিংবা উপজাতি ইত্যাদি নামে তাদের চিহ্নিত করা হয়। কিন্তু এই যে ‘বর্ষাপাড়ায়’ কবিসহ তাঁর কয়েকজন ফর্সাদেহী সঙ্গীর গমন, সেখানে দেখা যাচ্ছে তাঁদের মধ্যে অসম্ভব এক আকর্ষণ অনুভূত হয়েছে এই মানুষগুলোর প্রতি। কবি নাড়ির টান অনুভব করেছেন। তাইতো লিখেছেন :
বর্ষাপাড়ায় আবার যেতে হবে
পরী টুডুর কবিতা শুনতে
জন কিস্কুর অনুবাদ শুনতে
জ্যাঠা টুডুর ভাষণ শুনতে [বর্ষাপাড়ায়]
কিন্তু কেন এই আকর্ষণ অনুভব করেন? এই আদিম অকৃত্রিম আকর্ষণের মধ্যেই রয়েছে মূলত প্রজাতি-অভিজ্ঞতার আকর্ষণ। কেননা তারাও মানুষ। কোনো এক কালে হয়তো তাদের সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল; অথবা তারাই হয়তো আমাদের পূর্ব-পুরুষ। উল্লেখ্য, এক সময় পৃথিবীর সর্বত্রই কালোরা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে ফর্সাদের দ্বারা; কোথাও কোথাও এখনো এই নির্যাতন-অত্যাচার অব্যাহত আছে। তারপরও ফর্সা কবির এই আকর্ষণ আমাদেরকে কৌতুহলী করে তোলে। এই আকর্ষণের অভ্যন্তরে প্রথিত আছে মূলত মানুষের অন্তর্গত রক্তের টান। সমাজের বাঁধা-নিষেধ দিয়ে এই টানকে যতই অস্বীকার করি না কেন শেষাবধি মেনে নিতে হয়, তারাও মানুষ এবং আমরাও। আর সেখানেই রহস্যের উন্মোচন ঘটে; সকল মানুষের দেহে একই রক্তধারা প্রবহমান। আমরা স্বার্থান্ধতায় মানবতাকে শুধু সাদা-ফর্সা কিংবা হিন্দু-মুসলিম ইত্যাদি ধর্ম অথবা গোষ্ঠী ভিত্তিক বিবেচনায় নানা ভাগে বিভক্ত করে ফেলেছি। কিন্তু ছিনিয়ে নিতে পারি নি তাদের শোণিতের লাল রঙ। সুতরাং প্রকল্পিত প্রতিবেদনের একটি যথার্থ ব্যাখ্যা ওপরের বিশ্লেষণে প্রতীয়মান হয়, সকল নদীর মতো এক সময় সকল মানুষও এক ছিল, যারা শুধুই মানব প্রজাতি হিসেবে চিহ্নিত হতো। এরপরে যে বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়, কিংবা কবি নিজেও আকর্ষণ অথবা হৃদয়ের বিস্ময় জাগানিয়া আবেগে-অনুভবে লেখেন : ‘আমাকে কি আবার ডাকবে সেরমা সেতাং।’ কবি অবাক এবং বিস্মিত হয়েছেন বটে, তারা (কালো মানুষের দল) আবারো কবিকে কাছে ডাকবে কিনা! কিন্তু আমাদের প্রকল্পিত প্রতিবেদনের সমীকরণ থেকে প্রাপ্ত সিদ্ধান্ত পাওয়া যায় ‘সেরমা সেতাং’ আবারো ফর্সা কবিকে ডাকবে, ডাকতে তাদের হবেই। অথবা কবি নিজেই হুড়োহুড়ি করে ছুটে যাবেন পরী টুডু, জন কিস্কু, জ্যাঠা টুডু এবং সেরমা সেতাং-এর মতো কালো মানুষগুলোর কাছে। এর পশ্চাতে রয়েছে হাজার বছরের প্রত্ন-অভিজ্ঞতা ও প্রজাতিগত অবিচ্ছেদ্য আকর্ষণ। একে কোনোভাবেই আমার কেউ অস্বীকার করতে পারব না। সামাজিক-রাজনৈতিক এবং ধর্মীয় বাধা-নিষেধের মাধ্যমে মানুষে-মানুষে মিলনের এই আকাক্সাকে যেমন অস্বীকার করা যায় না, তেমনি শেষাবধি মেনে নিতে হয়-- তারাও (কালো রঙের মানুষ) মানুষ এবং আমরাও। মানব-প্রজাতির প্রত্ন-অভিজ্ঞতার রহস্য এখানে উন্মোচন করে কবি মানবতার জয়গান করেছেন। কতিপয় স্বার্থান্ধ মানুষ মানব প্রজাতিকে সাময়িকভাবে হয়তো ধর্ম দিয়ে, কালো-ফর্সা গাত্র বর্ণের বিভেদ করে রেখেছে। তারপরও একথা সত্য কোন ষড়যন্ত্রী অথবা স্বার্থান্বেষী মহলই প্রজাতিগত সাদৃশ্য যেমন জীবনের জৈববৃত্তি অথবা শারীরিক কাঠামো এবং শোণিতের রঙ আলাদা করতে পারে নি, পারবেও না।
প্রজাতি-অভিজ্ঞতা থেকেই মানুষ একে অপরের প্রতি টান অনুভব করে, অন্য মানুষের প্রতি। কবি তপন বাগচী সকল নদীর নাম গঙ্গা ছিল কাব্যগ্রন্থে মূলত নৃ-তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানব জাতির চিরায়ত অভিজ্ঞতাকে উপস্থাপন করেছেন। কবি এ গ্রন্থের বেশ কিছু কবিতায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির চিত্রই শুধু তুলে ধরেন নি, একই সাথে তাদের প্রাত্যহিক জীবনাচার, সুখ-দুঃখ, হাসি-কান্না-আনন্দ বেদনা চিত্রের পাশাপাশি কবির স্বীয় অভিজ্ঞতার ইতিকথাও ব্যক্ত করেছেন। কবি বাগচী বর্ষাপাড়ার ‘সেরমা সেতাং’ গোষ্ঠীর প্রতি টান অনুভব করেছেন। আবার কবির মনের কোণে উঁকি দেয় সাঁওতাল জাতিগোষ্ঠীর মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেয়া ‘রানিমা’ খ্যাত ইলামিত্রের কথা। তিনি ‘রানিমা’কে উদ্দেশ্য করে হৃদয়-মন্দিরের বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সকল নদীর নাম গঙ্গা ছিল গ্রন্থের কিছু কবিতায় কবি বাঙালি জাতিসত্তার উৎস-সূত্র এবং ক্রমবিকাশের ইতিহাস অনুসন্ধান করে ফিরেছেন। কবি বাগচীর অনুসন্ধিৎসু গবেষক দৃষ্টিতে সত্য বলে প্রতীয়মান হয়েছে ‘বঙ্গ একটি জাতির নাম’। কবি এই ভূ-খণ্ডের অধিবাসীদেরকে পৃথক পৃথক [সেরামা সেতাং, সাঁওতাল, গারো, হাজং, মারমা, চাকমা, ওঁরাও প্রভৃতি] কোনো ভাগে বিভক্ত করতে নারাজ। কবি বাগচী বঙ্গ ভূ-খণ্ডের অধিবাসীদেরকে একটি নামেই চিহ্নিত করতে চেয়েছেন। যেমন,
জাতির নামেই আমার দেশের নাম হয়েছে জানি
বঙ্গ যদি বং হয়, বঙ্গ মানে দেশ
বঙ্গ মানে ভাষা এবং জাতির অবশেষ
বাঙ্গাল তবে বঙ্গজাতির অপভ্রংশ মানি। [বঙ্গ একটি জাতির নাম]
উপরোক্ত কবিতাটির পাঠ-নির্মাণকালে পাঠকের অবশ্যই মনে পড়বে রিজিয়া রহমান-এর বং থেকে বাংলা (১৯৭৮) উপন্যাসটির কথা। রিজিয়া রহমান তাঁর বিস্তৃত এই উপন্যাসে মূলত বাঙালি জাতিসত্তার উদ্ভব ক্রমবিকাশের ইতিকথা উপস্থাপন করেছেন। এছাড়াও দ্বিতীয় উপায়ে ‘বঙ্গ একটি জাতির নাম’ শীর্ষক কবিতার পাঠপ্রতিকল্প নির্মাণ করা যেতে পারে। দ্বিতীয় প্রতিবেদনে দেখা যায়, উপন্যাসের বিস্তৃত আয়তনে রিজিয়া রহমান জাতিসত্তার যে ক্রমবিকাশ ইতিহাস পর্যালোচনা করেছেন সেই ইতিহাসের বিনির্মাণকে কবি বাগচী অকপটে গ্রহণ করেছেন। এই তথ্যের-তত্ত্বের সাথে কবির ঐক্য দোষের নয়; যে কারো বৈজ্ঞানিক যুক্তির সাথে একজন মানুষ অথবা একজন কবি ঐক্য পোষণ করতেই পারেন। কবির ঐক্যমতের বিষয়টি স্পষ্ট করে ব্যাখ্যার জন্য একটি উদাহরণ নেয়া যাক কাব্যগ্রন্থ থেকে :
খ্রিস্টপূর্বে বঙ্গ নামে যার পরিচয় ছিল
পালশাসন তাঁরাই পেল নমস্য সম্মান
তারাই আবার কালের স্রোতে নমঃ জাতি নামে
পৃথক জাতিসত্তা হয়ে রুদ্র চলমান। [বঙ্গ একটি জাতির নাম]
কবি তপন বাগচী বাঙালি জাতিসত্তার অন্য কোনো বিভাজন স্বীকার করতে চান নি। তিনি ইতিহাস ঘেঁটে সেই সত্যকে উদ্ঘাটন করেছেন। সকলেই এক সময় বাঙালি হিসেবে পরিচিত ছিল; সেই অতীতকথা স্মরণ করে এ কালের বিভক্ত বাঙালিকে ব্যঙ্গ করেছেন। তিনি লিখেছেন এখন ‘কেউবা ডাকে নমঃশূদ্র, কেউবা ডাকে নমো/ কী জমা হয় ধর্ম হিসান খাতে!’ এই বিস্ময়সূচক চিহ্নের মাধ্যমে বাগচী মানবজাতির বিভক্তি এবং শ্রেণীকরণের প্রতি ইতিহাসের বিবেক যেন জাগিয়ে তোলার চেষ্টা করেছেন।
কবি তপন বাগচী ইতোমধ্যে ৪টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তাঁর রচনায় ছন্দগত নিষ্ঠার পরিচয় দৃশ্যমান। সকল নদীর নাম গঙ্গা ছিল তাঁর পঞ্চম কাব্যগ্রন্থ। এখানে ছন্দ-মাত্র-লয় এসব আঙ্গিকগত বিষয় কবি একেবারে এড়িয়ে গেছেন তা বলা যাবে না। এ গ্রন্থে কবি বাগচী অনেকটা শিথিল হয়েছেন ছন্দের বন্ধন ও বিন্যাস কৌশলের ক্ষেত্রে। এ গ্রন্থে তিনি টানা গদ্যেও কবিতাকে নববিন্যাস ঘটিয়ে গদ্যময় কবিতার নিরীক্ষা করেছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য টানা গদ্যে কবিতা সৃষ্টির কৌশল মূলত নব্বই দশকের কবিদের মধ্যে ব্যাপক। তপন বাগচী-এর 'সকল নদীর নাম গঙ্গা' ছিল গ্রন্থ থেকে টানা গদ্য-কবিতার একটি উদাহরণ পাঠকদের সামনে উপস্থাপন করা হলো :
আদিবাসীদের উপজাতি বলার সরকারি চেষ্টা চলছে, কেউ কেউ জনজাতি কিংবা ুদ্র জাতিসত্তা বলছেন। জাতির সংখ্যা বাড়ানোর জন্য কেউ কেউ অভিবাসী শ্রমিকদেরকেও আদিবাসী হিসেবে চালাতে চান। এতে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে বেশি গর্ব করার সুযোগ তৈরি হচ্ছে। এসব নিয়ে অধ্যাপকবৃন্ধ নতুন গবেষণায় মেতে উঠতে পারবেন। আমাদের করের টাকায় প্রতিদিন এই রকম সাংস্কৃতিক সমীক্ষা হলে আর সকলেই তাতে সাড়ম্বরে অংশ নিলে আমাদের সংস্কৃতির উন্নয়ন না ঘটে আর যায় কোথায়! [সাংস্কৃতিক সমীক্ষা]
উপরের দীর্ঘ উদ্ধৃতাংশ থেকে বাগচীর নিরীক্ষাপ্রবণ কাব্যমানসের স্পষ্ট হয়ে উঠেছে। সহজ কথায় সমকালের জীবনচিত্র এখানে উপস্থাপন করেছেন। তবে বিশেষ যে বিষয়টি আমাদের চোখে পড়ে, তা হচ্ছে জাতিগত সমস্যা এ কবিতায়ও অন্যতম প্রধান বিষয়।
নব্বইয়ের দশক থেকে বাংলা কবিতাঙ্গনে যে গুণগত পরিবর্তনের সচেতন প্রয়াস ল করা যায়, তপন কবি বাগচী সেই যাত্রার পথিক। প্রসঙ্গত এখানে একটা বিষয় কবি বাগচী সম্পর্কে বলা প্রয়োজন বলে মনে করি, তিনি একুশ শতকীয় পারমাণবিক সংকটাপন্ন জীবনের মধ্যে যে মানুষ তার সমাজ, সংস্কার ও রীতিনীতির এক দারুন চিত্র অঙ্কন করেছেন। ব্যক্তিগত ‘অহং’ প্রভৃতি বিষয়ের কাব্যরূপ অসাধারণ সারল্যে প্রকাশ করেন। ‘সেরমা সেতাং’-দের আহ্বানের জন্য অপো করেন। হয়তো কোনো একদিন আসবে কবির অপোর পালা শেষ হয়ে এবং ‘সেরমা সেতাং’ তাকে নিয়ে গেলেন। যেভাবে কবি ব্যাখ্যা দিয়েছেন এক সময় সকল নদীর নাম গঙ্গা ছিল তেমনি একদিন সমগ্র মানবজাতির মধ্যেও ঐক্য-সম্প্রীতি এবং সৌহার্দ্যময় এক অনন্য পৃথিবী সৃষ্টি হবে।
.......................................................................................................
শব্দসংখ্যা = ১৯৪৯
গ্রন্থ-পরিচিতি : [তপন বাগচী, সকল নদীর মান গঙ্গা ছিল, ১ম-প্র, ঢাকা : গতিধারা, ২০০৭ প্রকাশক : সিকদার আবুল বাশার, প্রচ্ছদ :সিকদার আবুল বাশার, মূল : ৫০ টাকা, পৃষ্ঠা : ৬+৪২=৪৮
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


