somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুপম হাসান
শৈশব আর কৈশোর কেটেছে রংপুরে; আইএ পাসের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল. ও পিএইচডি. ডিগ্রি লাভ। বর্তমানে শিক্ষকতা পেশায় নিযুক্ত আছি।

ছোটকাগজ : মৃদঙ্গ ২০১২

৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১১ বর্ষ : ৭ম সংখ্যা (পরিবর্ধিত সংখ্যা), রাজশাহী : মুক্তসাহিত্য সমাবেশ, জুন ২০১২ মূল্য : ৮০ টাকা । প্রচ্ছদ : আসাদুজ্জামান খোকন পৃষ্ঠা : ২০৮
সম্পাদক : কামরুল বাহার আরিফ

প্রায় এক যুগ ‘মৃদঙ্গ’ পত্রিকার বয়স। পত্রিকাটি ১১ বছর অতিক্রম করলেও প্রকাশিত সংখ্যা ৭টি। তারপরও তিনি ধন্যবাদ ও প্রশংসার দাবিদার। কারণ, পকেটের টাকা খরচ করে তিনি প্রায় যুগব্যাপী সাহিত্যসেবায় নিয়োজিত রয়েছেন। ‘মৃদঙ্গ’ পত্রিকার ৭ম সংখ্যাটি বিশিষ্ট কবি গীতিকার রম্যলেখক আনোয়ারুল আবেদীনকে নিয়ে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। ক্রোড়পত্র অংশে আনোয়ারুল আবেদীনকে নিয়ে ১২টি প্রবন্ধ ও স্মৃতিকথা ছাড়াও তাঁর জীবনপঞ্জি তুলে ধরা হয়েছে। এছাড়া পত্রিকায় ষাটের দশকের গুরুত্বপূর্ণ অথচ নিভৃতচারী কবি জুলফিকার মতিনকে নিয়ে একটি দীর্ঘ সাক্ষাৎকার রয়েছে স্বয়ং সম্পাদকের নেয়া। ‘শতশতাব্দীর লোকগাথা ও আমরা’ শিরোনামে নাতিদীর্ঘ একটি নিবন্ধ রচনা করেছেন আশফাকুল আশেকীন। পরবর্তী পর্যায় ২৮জন কবির কবিতা এবং সমকালের ৫টি গল্পও রয়েছে পত্রিকার এ সংখ্যায়। অনুবাদ বিভাগে দুলাল আল মনসুর কর্তৃক ভারত উপমহাদেশের কৃতী চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের দুটো সাক্ষাৎকার এবং এডগার এলেন পো’র গল্প ছাড়াও কাহলিল জিবরান, নেসলি মারমন সিলকো রচিত কবিতার অনুবাদ রয়েছে ‘মৃদঙ্গে’র বর্তমান সংখ্যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘মৃদঙ্গ’ পত্রিকাটির ৭ম সংখ্যাটি বেরিয়েছিল মূল এ বছরের বইমেলাকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসে। প্রকাশের পর পত্রিকাটির চাহিদা এতোটাই ছিল যে, সম্পাদককে জুন মাসের মধ্যেই পরিবর্ধিত একটি সংস্করণ প্রকাশ করতে হয়েছে। এই বিবেচনায় ছোটকাগজের সম্পাদক হিসেবে কামরুল বাহার আরিফের কৃতিত্ব অস্বীকার করার উপায় নেই। পরিশেষে আমরা বলতে পারি ‘মৃদঙ্গ’ পত্রিকার নিপাট পরিচ্ছন্নতা চোখে পড়ার মতো। পত্রিকাটি আরো দীর্ঘপথ পাড়ি দেবে এমন প্রত্যশা রইল।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×