somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ কি জনসাধারণের আন্দোলন, নাকি গোপন রাজনীতি?

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতই দিন যাচ্ছে ততোই মনের মধ্যে প্রশ্নটি বার বার উঁকি দিচ্ছে। কাদের মোল্লার ফাঁসীর দাবী নিয়েই শাহবাগ আন্দোলনের সূচনা হল, প্রথমে গুটি কয়েক জনসাধারণ উপস্থিত হলেও পরে ব্যাপক হারে দলে দলে লোক এতে অংশগ্রহণ করে। কারন সবার দাবী একটাই ছিল, কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসী। কিন্তু সব কিছু দেখে এখন কেন যেন মনে হচ্ছে ব্যাপক জনসমর্থন পেয়ে আন্দোলনের ইস্যু যুদ্ধাপরাধীর ফাঁসী থেকে সরে গিয়ে ধীরে ধীরে রাজনৈতিক হতে শুরু করেছে। এখন আর এই আন্দোলন শুধু যুদ্ধাপরাধীর ফাঁসীতেই সীমাবদ্ধ নেই। এরা প্রজন্ম চত্তর থেকে যা যা সিদ্ধান্ত নিচ্ছে তা কি জনসাধারণের সাথে আলোচনা করেই নিচ্ছে নাকি নিজেরাই নিজেদের ইচ্ছেমত নিচ্ছে?
সবকিছু দেখে এখন কেন যেন রাজনীতির গন্ধ পাচ্ছি। যুদ্ধাপরাধীদের ফাঁসী হবেই, কিন্তু সব রায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই তো? কারন সব রায় আসতে আসতে নির্বাচনের খুব বেশী দেরি থাকবেনা। আর এরা রাজপথে থাকা মানে সরকারী দলের লাভ। কারন বিরোধী দল এখন মিছিল-মিটিং, হরতাল ডাকলেই তা জামায়াত-শিবিরের পক্ষে বলে প্রচার করতে সুবিধা হবে। খটকা লাগে তখনই যখন মনে হয়, মাহী বি চৌধুরীও একসময় তরুন প্রজন্মদের নিয়ে শান্তিপূর্ন সমাবেশ করতে চেয়েছিলেন। তখন তাদেরকে বিনা অনুমতিতে সমাবেশ সহ অস্থিরতা সৃষ্টির অযুহাতে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছিল। আর সরকার এখন শাহবাগের আন্দোলনকারীদের বিরিয়ানি খাওয়ায়ে বেড়াচ্ছে। শাহবাগের আন্দোলনকারীরা যখন যেখানে খুশি সমাবেশ করছে, এখন কি সরকারের অনুমতি লাগেনা? উল্টো শাহবাগ থেকে যা যা দাবী করা হচ্ছে সরকারও তার সাথে সায় দিয়ে যাচ্ছে। বাম দলের কর্মীদের ব্যাপক উপস্থিতির কথা নাহয় না ই বললাম। এত কিছু দেখার পর শাহবাগ আন্দোলনের নিরেপেক্ষতা নিয়ে মনে প্রশ্ন জাগে। তার মধ্যে আবার শাহবাগ আন্দোলনের প্রধান আহ্বায়ক 'সরকার এইচ চৌধুরী' রংপুর ছাত্রলীগের সাবেক সভাপতি (স্বাচিপ) !
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিঠে কোদাল, হাতে মোবাইল

লিখেছেন মুনতাসির, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৪



শীতের সকাল।
কুয়াশার চাদরে মোড়ানো মাঠ,
পিঠে কোদাল, হাতে সময়—
মাটি আর মানুষের প্রতিদিনের নিরব সংলাপ।

বগুড়া, ২০২৬। ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×