কৃষ্ণপক্ষের প্রথম রাতটি বেছে নিয়েছিলাম
তোমার জন্যে। রাত তোমাকে মোহিত করে না।
পোড় খেয়ে জোছনা ও তোমার শত্রু বনে গেছে।
আলো তোমার একদম সহ্য হয় না।
পুরো শহরের ইলেকট্রিসিটি বন্ধ করতে চেয়েছিলাম।
পারি নি, কি করব! আমার কি এত ক্ষমতা?
আমার সীমাবদ্ধ ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ বটবৃক্ষতল।
শহর থেকে দূরে কোন এক বাঁধানো শিকড়।
এপার্টমেন্টের জানালা দিয়ে কৃত্রিম চাঁদ আলো
দেয় না। আলো দেয় জ্বলজ্বল করা চোখ।
দু'জন তাকিয়ে আছি যার যার দিকে।
অথবা একে অন্যের দিকে। চোখের আলোকছটা
আমাকে তোমাকে চিনিয়ে দিচ্ছে
অন্ধকার পৃথিবী। যেমন আমরা জঠরে ছিলাম।
আমাদের অস্তিত্ব জানান দেওয়ার পূর্ব পর্যন্ত।
অথবা ঘুমে ছিলাম, সজাগ হওয়ার পূর্ব পর্যন্ত।
আমি তোমাকে মানবী ভেবে ভুল করি।
অতিমানবী তুমি, যাকে আলোতে পাই না।
অন্ধকারের বুক ফেড়ে তুমি বেড়িয়ে আসো।
ভালবাস, আমি শুধু দেখি, জ্বলজ্বল চোখ।
সেখানে পৃথিবী খেলা করে, অন্ধকার পৃথিবী।
পড়তে থাকি তোমার চোখে লেখা থাকা একটি কথা,
"ইউ লাভ মি ওয়ান্স, আই উইল লাভ ইউ ফরেভার"
২৭/১১/২০১৫ খ্রিস্টাব্দ
১৩ ই অগ্রাহায়ণ, ১৪২২
কাকরাইল, রমনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




