হঠাৎ করে তোমার নাম দিলাম রাজচন্দ্রমল্লিকা।
সকালের হাই উঠা বিশাল মুখের মাঝে ছোট আলজিভ,
আমার কথা বলার যে প্রধান সঙ্গী, সেই সঙ্গীর দোহাই-
আমি সত্যিই তোমার নাম দিয়েছি রাজচন্দ্রমল্লিকা।
তোমায় রাজ বলায় রাগ করলে, রাণী হতে চাও,
আমি রাণীদের রাজা বানালাম তোমায়।
সাত নম্বর বাসে ঝুলে থাকা মানুষগুলো-
যারা তোমার বিলাসী জীবনের কাছে অস্বপ্নীল বাস্তব।
হয়তো সর্বোচ্চ তরঙ্গ আকারে ছড়িয়ে দিতে পারে তোমাকে।
তাদের দেখাতেই স্বস্তি, আমি তাদের দলের না।
স্বপ্ন অথবা বাস্তবে, অশরীরে অথবা শরীরে-
রাণীদের রাজাকে আমার বানাতে ইচ্ছা করে রাজচন্দ্রমল্লিকা।
২৪/০৯/২০১৬ খ্রিস্টাব্দ
বংশাল, মালিটোলা
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




