তুলোয় মোড়া শহর
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল মাঝরাতে একবার ঘুম ভেংগে গেসলো, চশমাবিহীন আমি জানিনা কেন জানি ধড়মড়িয়ে বিছানায় উঠে বসলাম... ভিওলেটার ছোট্ট এপার্টমেন্টের বিশাল জানালা দিয়ে বাইরে চোখ পড়তে হঠাত মনে হলো দিন হয়ে গেছে বুঝি... সব সাদা। মনে মনে ভাবছি.. হায় হায়, অফিসে যাইনি এখনও... খুঁজে পেতে মোবাইল বার করে দেখি রাত চারটে বাজে... আধো ঘুমের ঘোরে ভাবছিলাম চোখের মাথা খেয়ে বসে আছি... সব জাহান্নামে যাক ভেবে সাদা কুইল্টে নাক ডুবিয়ে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে মনে হলো রাতে বোধহয় আরো একটু বরফ পড়েছে। ওমা! বাইরে পা বাড়াতেই বুঝলাম রাতে কেন সব সাদা ছিলো, ইয়া উঁচু তুষারের আস্তর সবখানে। এখনও ঝুরঝুর করে পড়ছে... গাছ-বাড়িঘর সব মনে হচ্ছে চারকোল, চক আর তুলোয় বানানো ... হঠাত করে দেখলে মনে হবে কোন আর্ট কম্পিটিশানের জগতে ভুল করে ঢুকে পড়েছি ( অবশ্য আমার মনে হওয়ার কারণ এসব আমার কাছে নতুন বলে।)। গতকালের সব মন খারাপ কেমনে জানি এই ঠান্ডা আর সাদা শহর দেখে উবে গেলো।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন