জানো কি? কি করে স্বদেশ হারায়? কিভাবে তুমি? কি ভাবেই আমি পরবাসী?
২৫ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিসমাস ইভ কি কালকে ছিলো? নাকি আজকে? গোটা অফিস ছুটিতে... আমি রাতে একলা বসে কাজ করার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ বেশ আরামেই করেছি কাজ... তারপরে একলা থাকলে যা হয় আমার, মন খারাপের ভূতটা একটু তাড়া করে বেড়াচ্ছিলো... আমি একলা থাকতে আসলে একটুও পছন্দ করিনা, কিন্তু ব্যাপারটা এইরকম ছিলোনা কখনও. গত তিনটে বছর আমাকে বেমালুম পাল্টে দিয়েছে। আসলে ওইরকম একলা আমি কখনও ছিলাম না... শুধু নিজের জন্যে বাঁচবার চেষ্টা আমি কখনও করি নাই... এইটারে একটা চ্যালেঞ্জ হিসেবে নিসি আমি, জানিনা আর কেউ ঠিকঠাক পারসে কি পারে নাই... আমার পারত তো সমস্যা নাই।
আমি ক্রিসমাস পালন করি নাই, সেই দু:খে মারা যাবো এমনও না, আমগো দেশে ক্রিসমাস তো অনেক দামী লোকদের ব্যাপার কিংবা যারা আসলেই ক্রিসমাস পালন করে তাদের ব্যাপার। আমার ক্রিসমাস ... বই এ কিংবা মুভিতে দেখা ক্রিসমাস। এইবার প্রথম আমি ক্রিসমাস যেইখানে আসলেই উতসব তাদের এইখানে আছি, কিন্তু আই অ্যাম হোম অ্যালোন অন ক্রিসমাস। লন্ডনে থাকলে যে অনেক কিছু হইতো এমনও না, তবে বেশ কিছু বন্ধুদের আড্ডায় দাওয়াত ছিলো, আর আমার স্ট্রেস রিলিভার হিসাবে রান্না-বান্না ছিলো এজ ইউজুয়াল। শুধু নিজের জন্য রানতে আমার একেবারেই ভালো লাগেনা... এইখানে আসা অবদি কিছুই রান্ধি নাই। যাউগ্গা ... ব্যাপার না। আবার কামে ফিরত যাই, আজকে ছুটি, কিন্তু আমার নিজের টার্গেট সেটিং এ আজকে আমার আপডেট পাঠানো'র দিন... তাই এখন দৌড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়....
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮

চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি...
...বাকিটুকু পড়ুন
গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন