পরবাসী প্রলাপ
২৬ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাতে অফিসে ছিলাম, ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে কিছুক্ষণ কাজের নামে বেগরবাঁই করে বাসের জন্য বের হলাম। অফিসের সামনে একটুখানি ওপেন স্পেসে দুই চারটা পাতাবাহার মার্কা গাছ ছিলো। বের হওয়ার সময় দেখলাম ওগুলির উপর বরফ পড়ে ... সেইটা আবার জমে গিয়ে ক্রিস্টাল হয়ে গেছে। হাত দিয়ে বিশাল এক চাঁই উঠিয়ে কিছুক্ষণ এমনেই নাড়াচাড়া করে টের পেলাম হাত অবশ হয়ে গেছে। ফেলে দিয়ে হাঁটা দিলাম... হাঁটার রাস্তায় ইঞ্চিখানেক পুরো বরফের স্তর... পা দেবে যাচ্ছিলো বারবার। কি মনে হতে ঘুরে ঘুরে জুতার ছাপ ফেলে একটা আল্পনা বানাচ্ছিলাম... কিছুক্ষণ বাদে একটা গাড়ি গেল সামনে দিয়ে, এক মহিলা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে ছিলো আমার দিকে, নিশ্চয়ই ব্যাক্কল নাইলে পাগল ভেবেছে। কে কেয়ার করে.. কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসে গিয়ে উঠলাম... বাসায় নেমেই ঘুম। ঘুম ভেংগে গেলো বারোটার দিকে... একবাটি সিরিয়াল খেয়ে আবার অফিসে.. সেই থেকে এখন পর্যন্ত কাজ করলাম, কাজ গুছালাম, মধ্যে কিছুক্ষণ মৌসুমের সাথে বকাইলাম স্কাইপে । একটু আগে আপডেট পাঠাইছি, এহন আর কোন কাজ করতে মন চাইতাসে না.. কালকে সকালে আবার যুদ্ধ শুরু হবে। একেবারে এইরকম একলা আমি কখনও কোথাও ছিলাম না। প্রথমে একটু অস্থির লাগলেও গান শুনতে শুনতে .. কাজ করতে করতে আর গান গাইতে গাইতে কখন জানি নিজে নিজেই মন ভালো হয় গেছে... আজিব ক্রিসমাস কাটাইলাম আর কি। শুকনা রুটি আর জ্যাম দিয়া ডিনার... যদিও ক্রিসমাস ট্রি একখান ছিলো সামনে। বাইর হই.. নাইলে বাসটা পাবো না। বাসায় গিয়া একটা বই নিয়া বসুম... অনেকদিন কিছু পড়ি নাই।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন