মাঝে মাঝে মাথার মধ্যে ভাংগা রেকর্ডের মতো করে একটা গান বাজতেই থাকে, বাজতেই থাকে। আজকে ঘুম থেকে উঠে মৌসুমের সাথে কথা বলার সময় থেকেই ''আমার সারা গা'য়, তোমার শহরের ধূলো মেখে'' এইটুক কেন জানিনা মাথায় ঘুরতেছিলো। অনেক কষ্টেও বের করতে পারিনাই... আর কিছুতেই মনে করতে পারতেসিলাম না গানটা কই থেকে আসলো। কার গান ... কিসের গান কিচ্ছু মনে পড়তেছিলোনা... আর আমার মাথায় গানের সুর কোনকালেই থাকেনা, যে সুর থেকে বাকিটা বের করবো। দুপুরে দিকে আমার বসের (ট্যাপা) ঝাড়ি শুনতেছিলাম বসে বসে, এর মধ্যে হুড়মুড় করে গানটা মাথায় আসছে, আমি ঝাড়ি শুনতে শুনতে বেশ একগাল হাসছিলাম মনে পড়ার আনন্দে। অন্য কোন বস হইলে কি ভাবতো জানিনা, আমাদের বাঁশওয়ালা দ্বিগুণ উতসাহে ঝাড়ি দিলো... আমি কিছু না কইয়া হাসি গিইল্যা ফেললাম ।আর এরপর থেকে ওয়েট করতেছিলাম কখন সবাই অফিস থেকে বের হবে আর আমি গানটা শুনবো... নাহ! মেঘদলের এই অ্যালবাম আমার মাথায় চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে- বাচ্চাকালে শোনা অঞ্জনের গানগুলা যেমন প্রায় জাতীয় সংগীত হয়ে গিয়েছে... এইটাও হয়ে যাচ্ছে প্রায়... কিছুতেই পুরান হয়না।
আমার সারা গা'য় তোমার শহরের ধূলো মেখে ঝরছি বিপুল অন্ধকারে... একই রাস্তায়, এ্কই পৃথিবীর জলে... ঝরছি বিপুল অন্ধকারে
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।