এই শহরে যত ফুল ফোটে সবই দেব তোমায়
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুভ জন্মদিন কাপু,
কতোদিন দেখি না তোমাকে, একটু আগে ফোনে উইশ করেছি যদিও, কিন্তু গত অনেক বছরের রুটিনে এইবারই প্রথম ব্যতিক্রম হলো, তোমার জন্মদিনে আমি তোমার সামনাসামনি নাই। সামনে থাকলে আমি যে বিশাল কিছু করে ফেলি তা না... কিন্তু প্রতিবছরের এই দিনগুলোতে আমরা চারজন অন্তত একসাথে থাকি কিছুক্ষণ, আমি ব্যাপারগুলোকে এত গতানুগতিক ধরে নিয়েছিলাম যে কখনো ভাবিনি এই মুহূর্তগুলো আমি মিস করতে পারি। কিন্তু আমি মিস করছি, তোমাকে, নাজুকে, ছোড়ুকে, আম্মুকে... এমনকি আব্বু যে বেশিরভাগ সময়েই ভুলে গিয়ে চিল্লাচিল্লি করতে থাকে যে তাকে কেন জানানো হয় নাই ( ওইটাতে জানানোর কি আছে আমি কোনদিনও বুঝি নি যদিও)... ওই ব্যাপারটাও মিস করছি। বিশেষ করে নরওয়ের এই ছোট রাজধানী শহরে, যেখানে তিনটে না বাজতেই আজকাল রাত হয়ে যায়, তাপমাত্রা বেশিরভাগ সময়ই শূণ্যের কাছে বা তারও নিচে, আমার অফিসের সব মানুষ যখন তাদের ছুটি কাটাচ্ছে পরিবার পরিজনদের সাথে, এই তীব্র শীতে এই তীব্র একাকীত্বের সময়গুলোতে আমি খুব বেশি করে টের পাই... আমার জীবনে তোমরা প্রায় পুরোটা জুড়ে আছো। আমি জানিনা আমার কি লিখতে ইচ্ছে হচ্ছে।ভালো থেকো বোনটি।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন