দূর শব্দটা কিরম জানি রোমান্টিক একটা ভাব জাগায়... আলাদা কোন কারণ নাই হয়তো... দূর শুনলেই আমার ছোটবেলায় রেলের জানালা থেকে চোখে পড়া খোলা মাঠের পরে অনেক দূরের কোন একটা গ্রামের কথা মনে পড়ে। ওইরকম চৌকো চৌকো খোপ খোপ মাঠগুলো দেখতে দেখতে আমার খুবই নিশ্চিন্দপুর মার্কা লাগতো মনে হয়... আর আমার খুব ইচ্ছা করতো রেলটা ওইখানেই থাইমা যাক, আর আমি এক ছুট্টে মাঠ পার হয়ে দূরে কোথাও চলে যাই। অথচ ট্রেনটা সমস্ত দূরগুলো পার হয়ে কাছের একেকটা স্টেশনে থামতো। লাল রংয়ের বাড়িঘর... জানালা দিয়ে লজেন্সওয়ালা কিংবা সেদ্ধ ডিম, কখনো চা। খুব যে খারাপ লাগতো এমন না... কিন্তু আমার ঘুরে ঘুরে মনে হইতো ইস! মাঠটার ঠিক মাঝখানে নামলে কি হইতো! কি হইতো কোন একদিন ইঞ্জিনে গোলমাল দেখা দিলে... একটিবার থামলেই আমি নেমে একটু না হয় দূরে যাইতাম। আজকে কেন দূর নিয়া ভাবতেসি জানিনা। দূরে যাইতে ইচ্ছা করতেসে বলে নাকি অন্য একটা দূরত্ব নিয়া ভাবতেসি বলে?
আলোচিত ব্লগ
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।