somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম ও ধর্মের মুলা

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ধর্ম
সারা দেশে ধর্মে ধর্মে দাঙ্গা চলছে, আমি ১২ বছরের কিশোর প্রাণ বাঁচাতে ছুটছি আর ছুটছি...
একটা সময় একটা রাস্তার মাঝে কয়েকজন ব্যক্তি আমাকে আটকে দিলো, কিছু না বলেই তারা আমার প্যান্টের জিপার খুললো । অতঃপর রেগেমেগে আমার ডান হাতে কোঁপ বসালো, আমার হাতটি মাটিতে পড়ে গিয়ে লাফাতে দেখে আমি অচেতন হলাম!
জ্ঞান ফিরে জীবন বাঁচাতে আমার লিঙ্গের সম্মুখ ভাগের চামড়া কেটে মুসলমানী নিলাম ।
সুস্থ হয়ে প্রাণ বাঁচাতে আবারও চলতে শুরু করলাম, চলছি আর চলছি...
সামনের রাস্তায় আমাকে আবার আটকে দিলো কিছু লোক, তারা আমার জিপার খুললো; অতঃপর তারা আমার বা হাতে কোঁপ বসালো!
দু হাত হারা আমি এখন আর মানুষের পথে না ছুটে জঙ্গলের মাঝ বরাবর ছুটতে শুরু করলাম । ছুটতে ছুটতে দেখলাম একটি বড় গাছের নিচে এক সন্নাসী, আমি তাঁর সামনে গিয়ে জ্ঞান হারালাম!
জ্ঞান ফেরার পরে দেখলাম সন্নাসী আমাকে তাঁর কোলে যত্ন করে শুইয়ে রেখেছেন ।
হাত হারানোর শোক আর ব্যথায় আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম, সন্নাসী আমাকে ধমক দিয়ে বললেন, "হাত কেটেছে তাতে কী হয়েছে, তোমার হৃদয় তো কাটতে পারেনি ।"
আমি বললাম, "এবার যদি তারা আমার হৃদয়টা কোঁপ দিয়ে কেটে দেয়?"
সন্নাসী বললেন, "পাগল, ওরা যদি হৃদয় চিনতো/দেখতো, তাহলে তো তোমার হাতই কাটতো না!


ধর্মের মুলা
ধর্মের মুলা সম্মুখে ঝুলা
বল কী হে চাস!
জনতা খাঁড়া ধর্মান্ধ তা’রা
খা’বে রাজহাঁস।
কাজের কাজি রাখিছে বাজি
আপনার প্রাণ,
বাঁচা’বে জাত মারি বজ্জাত
করি রক্তস্নান।
বিধাতা বসি টানিছে রশি
বাড়িছে উদ্বেগ,
জান্নাত পা’বে এই গৌরবে
এতো আত্মত্যাগ।
পা’বেনা টের র’বেনা জের
পুকুর চুরির,
জন্মান্ধ জাতি এ পরিণতি
বয়ে যাবে স্থির।

সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×