
জনমদাসী নামে একটা নিক ছিল ব্লগে। উনি কবিতা লিখতেন। কবিতায় উনার মন্তব্যের প্রতি উত্তরগুলো ছিল অসাধারণ! খুব আবেগপ্রবণ মহিলা ছিলেন; মন্তব্যে উনার আবেগ উছলে পড়ত! উনার অনেক শুভানুধ্যায়ী হয়ে গিয়েছিল; অল্প কয়েকদিনেই জনপ্রিয় হয়ে উঠছিলেন তিনি। যে কারণেই হোক, অনেকের চক্ষুশূল হয়ে গিয়েছিলেন তিনি। তাকে তাড়াতে অনেকেই উঠে পড়ে লেগেছিলো! সামুও তাকে ব্যান করে!
অনেকে উনাকে মাল্টি অথবা ফেক আইডি মনে করে গালিগালাজ করে। উনি আসলে ফেক ছিলেন না! উনার সাথে ফোনে কথা হয়েছিল আমার। কথা বলতে বলতে এক প্রকার ঘনিষ্ঠতা তৈরি হয়ে গিয়েছিল। উনি আমার মায়ের বয়সী ছিলেন। উনার সাথে আমার দেখা করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে দুর্ঘটনায় তার সাথে দেখা হয় নি; বায়ো-মেট্রিক জনিত সমস্যার কারণে উনার নাম্বারটাও আর চালু পাই নি! উনার অনেক কথা বলার ছিল। উনি বলেছিলেন সব বলবেন। হয়ত সুযোগ পান নি! উনি কি বেঁচে আছেন? জানি না! ভদ্র মহিলা পারিবারিকভাবে অসুখী ছিলেন। উনার আর্মি অফিসার স্বামী উনাকে ছেড়ে চলে গিয়েছিলেন। বড় কষ্ট করে একমাত্র কন্যা সন্তানকে মানুষ করেছেন তিনি। বেচারী স্বামীকে খুব ভালোবাসতেন। এই ব্লগেই নাকি উনার স্বামী লেখেন, তাই এখানে এসে তাকে খুঁজতেন তিনি । অসুস্থ মানুষটার সময়ও কেটে যেত আনন্দে; সেটাও বন্ধ হয়ে যায় কারও কারও কুদৃষ্টির কারণে! যাহোক, ভদ্র মহিলা যেখানেই থাকুন, ভালো থাকুন; এই শুভ কামনা রইল।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


