somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মির্জা গালিব ভার্সেস কার্ল মার্ক্স এর মজার চিঠি

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফ্রম মার্ক্স টু গালিব-
শনিবার, এপ্রিল ২১, ১৮৬৭
লন্ডন, ইংল্যান্ড
প্রিয় গালিব,
গতকল্যের পূর্বের দিন আমি আমার দোস্ত এঞ্জেলের নিকট হইতে একখানা পত্র পাই । পত্রের শেষে দু লাইনের কাপলেট ছিল । অনেক চেষ্টা-চরিত্র করিয়া আমি জানিতে পারিয়াছি, ইহা মির্জা আসাদুল্লাহ খান গালিবের লিখা ।
ভ্রাতা, আপনি চমৎকার লিখেন । আমি অভিভূত হইয়াছি । এমন বিল্পবী চিন্তার লিখা কোন ইন্ডিয়ান কবি লিখিতে পারেন, আমার অজানা ছিলো । আমি অাপনার আরো কিছু লিখা এক গ্রন্থাগার হইতে সংগ্রহ করিয়াছি । আসলেই কাপলেটটা দারুণ-
Hum ko maloom hai jannat ki haqeeqat lekin,
Dil ko behlane ko Ghalib ye khayal achha hai
(I know paradise does exist, But, Ghalib! It’s good to console your heart.)
আপনি ভূ-স্বামীদের শোষণ, ধর্মীয় নেতাদের শোষণ, পুঁজিবাদি শাসকদের শোষণ এইগুলা নিয়া লিখেন । আমি আপনাকে বলিব, আরো বড় লিখা লিখিতে থাকুন ।
কম্যুনিস্ট কিছু বই পাঠাইলাম । আরো পাঠাইব, আপনার ভাল লাগিলে । আপনার উচিত আধুনিক দর্শন ইত্যাদি নিয়া পড়া । মোঘল বাদশাহদের প্রশংসা করিয়া লিখা বা রুপকথা টাইপ লিখা আপনার মানায় না, জনাব!
বিপ্লবের পথেই অগ্রসর হইতে থাকুক ভারতবর্ষ ।
আপনার শুভাকাঙ্খী
কার্ল মার্ক্স


গালিব টু মার্ক্সঃ
সেপ্টেম্বর ৯, ১৮৬৭
আমি কম্যুনিস্ট মেনিফেস্টো সহ আপনার চিঠি পাইয়াছি । কিন্তু আপনাকে বলিব কী, আপনার অধিকাংশ কথাই এন্টেনার উপর দিয়া গেলো! যাহাই হউক, আমি বৃদ্ধ হইয়াছি, দুর্বল হইয়াছি । আরেক বন্ধুরে একখানি পত্র লিখিতে বসিয়াছিলাম, তাই আপনাকেও লিখিতেছি ।
আপনি কোন ধরণের ইনকিলাব বা বিল্পবের কথা বলিতেছেন, বুঝিতে পারিতেছি না । ব্রিটিশরা এইখানে রাজত্ব করিতেছে এবং সবাই তাহাদের মানিয়া নিয়াছে । বিশ্বাস না হইলে আসিয়া দেখিয়া যান ।
আমি আপনার চিঠির মধ্যিখানে দেখিলাম, আপনি আমার কবিতার ধারা পরিবর্তনের কথা বলিতেছেন । কবিতার ক্ষেত্রে একটা কথা মনে রাখিবেন, এইগুলা সৃষ্টি করা যায় না । প্রাকৃতিক ভাবে আসিয়া পড়ে । আমার ক্ষেত্রে আবার ভিন্ন । বিভিন্ন চিন্তা প্রবাহিত হয় । মাঝে মাঝে এইগুলা মিলিয়া গজল, কবিতা হইয়া যায় ।
আমি বিশ্বাস করি, গালিবের কবিতা পৃথিবীর কোন কবিতার সাথে মিলিবে না । আর রাজারা, নবাবেরা চলিয়া গিয়াছেন বলিয়া আজ আপনি কি বলিতেছেন তাহাদের প্রশংসা করে যেন না লিখি? যে রাজারা, নবাবেরা আমার উপকার করিয়াছিলেন?
কী মহাভারত পাপবিদ্ধ হয় জনাব, যদি আমি তাহাদের জন্য দুই এক লাইন লিখিয়া ফেলি?
দর্শন কী এবং জীবনে কী এর কর্ম, তাহা আমার চাইতে কে বেশী জানে? প্রিয় মার্ক্স, অাপনি কোন আধুনিকতার গান গাইতেছেন আমার সঙ্গে? অাপনি দর্শনে আগ্রহী হইলে বেদান্ত পড়ুন, ওয়াদাত উল ওয়াজুদ পড়ুন; শুধু চিন্তা আর চিন্তা বাদ দিয়া এইগুলাতে কিছু কাজকর্ম করুন । আর তুমি ত একজন ইংরেজ লোক। আমার একটা কাজ করিয়া দিবেন, আমার রিকমেন্ডেশন পত্র খানা ভাইসরয় কে পৌঁছাইবেন, যাহাতে পেনশন পুনরায় চালু করেন ।
আমি দুর্বল অনুভব করিতেছি । শেষ করিলাম ।
হাম্বলী ইওরস
গালিব



সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×