যখন সৌদি আরব ইয়েমেনে হামলা চালালো, আমেরিকা ইরানকে চাপে রাখলো; এ দেশীয় মুমিনরা চুপ ছিলো। কেন? কারণ, ইয়েমেনি, ইরানীরা শিয়া! শিয়ারা যে মুসলমান নয়।
সে-ই মুমিনরাই ক্ষেপে উঠলো যখন "গো রক্ষা কমিটি" নামক এক উগ্র হিন্দু সংগঠনের কর্মী কর্তৃক নিরপরাধ মুসলমানকে মারা হলো ভারতে, রোহিঙ্গা মুসলমানদের মারা হচ্ছে মিয়ানমারে।
ভারত, আমেরিকা চিনের কারণে হয়তো মিয়ানমারের বিরুদ্ধে কিছু বলতে পারছে না। কারণ, মিয়ানমার চিনা ব্লকের দেশ! এখন ভাবুন চিনের জায়গায় যদি ভারত হতো, তাহলে কেমন হতো?
টুইন টাওয়ার হামলার পর এদেশে "আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান" মিছিল হয়েছে। অষ্টপ্রহর ইহুদি-নাসারা-মালাউনদের নিন্দা করা হয়, নিজ দেশে সাম্প্রদায়িক হামলা হলে চোখ বুজে থাকা হয়; এ যদি হয় অবস্থা মিয়ানমার সেনাবাহিনীর ন্যাক্কারজনক ঘটনার নিন্দা করেন কীভাবে?
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




