somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনিকেত বৈরাগী তূর্য্য
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

সকলই গরল ভেল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকটাকে আমি ভালো করেই চিনি। এলাকার সবচেয়ে মুরুব্বিদের একজন। সারাজীবন আকাম-কুকাম করে এখন মহাধার্মিক সেজেছে, মক্কা থেকে হজ্জও করে এসেছে। মক্কার হাজী। ভালো হলেই ভালো। কিন্তু ভালো হলো কই? এলাকার কিশোরী থেকে বয়স্কা নারীরা তার চরিত্র সম্পর্কে ভালো বলতে পারবে। পুরুষরাও বলতে পারবে। এখনও মানুষ ঠকায়, সুদের ব্যবসা করে। পোশাক-আশাক দেখে কেউ বলতে পারবে না এ আস্ত একটা বদমাস।
** এক পাগলী সন্তান প্রসব করেছে (৯৫% মুসলমানের দেশে পাগলী কীভাবে গর্ভবতী হয়?)। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। লোকজন কিন্তু এমন ভাবতে পারতো- জেসাস ক্রাইস্ট যেহেতু পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন, এ শিশুটাও তেমন ভাবেই জন্মগ্রহণ করেছে। এমন কিন্তু ভাবছে না। কারণ, আমাদের বদ্ধমূল ধারণা পিতা ছাড়া সন্তানের জন্ম হতে পারে না। তাহলে জেসাস ক্রাইস্ট কীভাবে এলেন? শবে মেরাজের ঘটনা কীভাবে বিশ্বাসযোগ্য? আল কোরআন যে ঐশী গ্রন্থ- এটা কীভাবে বিশ্বাসযোগ্য? কোথাও কি গলদ আছে?
*** সরস্বতীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, কঠোর শাস্তিও দাবী জানানো হয়েছে। এ ঘটনা দ্বারা এটা প্রমাণিত হলো, বিশেষ একটা সম্প্রদায় ছাড়া আরও সম্প্রদায় আছে; তাদেরও ধর্মানুভূতি প্রবল। সুযোগ পেলে তারাও বিশেষ সম্প্রদায়ের চেয়ে কম যেতো না।
**** বিএনপির গঠনতন্ত্র থেকে তড়িঘড়ি করে ৭(গ) ধারা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে কি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া হলো না? দলীয়প্রধান দুর্নীতিগ্রস্ত হলে কিংবা দন্ডিত হলেও পদে অধিষ্ঠিত থাকতে পারবে? আজব দেশের আজব নিয়ম। আমজনতাও বকলম।
*****ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক দলগুলো ধরাকে সরা জ্ঞান করে। দেশটাকে খাসতালুক ভাবতে শুরু করে। ভুলেই যায় একদিন তারাও বিরোধীদলে ছিলো। একদিন তাদেরও পতন হবে। কারণ, নক্ষত্রেরও পতন হয়। অথচ এরা যদি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতো, তাহলে বারবার ক্ষমতায় যেতে পারতো। এ সামান্য বোধও কি ওদের নেই? যা খুশি করে নেই, পরে আর সময় পাবো না- এ নীতিতেই কি বিশ্বাসী?
****** ঢাবিতে ফাইন্যান্সে পড়া ছাত্রটা বর্ণবাদী আচরণের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিলো; এ ব্যাপারে আমাদের নির্লিপ্ততা প্রমাণ করে আমরা কতো বর্ণবাদী! আমাদের ঘরের কেউ দেখতে অসুন্দর হলেই আমরা ভৎসনা করতে ছাড়ি না, বাইরের কারও জন্য দরদ থাকবে কী করে? অথচ নিজের কুৎসিত চেহারার জন্য কিন্তু কেউ দায়ী না।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×