somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনিকেত বৈরাগী তূর্য্য
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

বেল পাকলে কাকের কী?

২৫ শে মে, ২০২২ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু বান্ধব বিয়ে করছে। কিন্তু তাদের মনে অনেক দুঃখ। কত আশা ছিল সুন্দরী মেয়ে বিয়ে করবে অথচ জুটছে মোটা, কালো সব মেয়ে। বর্ণবৈষম্য হয়ে যাচ্ছে মনে হয়। তবে এটা কিন্তু সত্যি প্রত্যেকেই সুন্দরী মেয়ে চায়। যেমন প্রত্যেক মেয়ে চায় সুপুরুষ।
যাহোক, সেদিন একজন বলল, কিছু করার নেই রে! আমাদের কপালে এগুলোই জুটবে। নেই টাকা, নেই ভালো চাকরি। মোটামুটি একটা জুটাই তো অনেক।
সত্যিই তো। আমি বললাম।
আমার ঘনিষ্ঠতা ছিল এক মেয়ের সাথে। প্রায় দু বছরের পরিচয়। সেদিন সে নিজেই বলল, আমার আগে আরও কয়েকজনের সঙ্গে তার কথা হতো। একজনের সঙ্গে দু বছর কথা হয়েছে। তেরো-চৌদ্দ বছর বয়সে একজনের সঙ্গে শারীরিক সম্পর্কও হয়েছিল। পরে ধোঁকা দিয়ে চলে গেছে।
জিগ্যেস করলাম, দু বছর যার সাথে কথা হলো তার কী হলো?
সে বলল, তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি।

মনটা খুব খারাপ হলো। বুঝতে পারলাম এতকিছু করা সত্ত্বেও কেন তার মন পাই না। যদিও সে বলে অনেক ভালোবাসে কিন্তু মনে হয় না। শুধু রাগ আর রাগ। যদিও মাঝেমধ্যে দরদ করে।
কিন্তু তাতে কি মন ভরে?
বুঝতে পারি মন তো তার অন্য দিকে বর্গা দেওয়া। রাগের মাথায় অনেক কিছু বললাম। সে কাঁদল। অবশ্য এত অপমান করার পর কান্না করারই কথা। যোগাযোগ না রাখারই কথা। হলোও সেটাই।

খুবই কষ্ট হয় কপালে সব সেকেন্ড হ্যান্ডই জুটে। কারও প্রথম পছন্দ হওয়া হলো না।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২২ সকাল ১১:২৭
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

খিলাফত থেকে রাজতন্ত্র: মুসলিম শাসনব্যবস্থার এক ঐতিহাসিক বাঁক

লিখেছেন জুয়েল তাজিম, ২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

বই পর্যালোচনা | খিলাফত ও মুলুকিয়াত
লেখক: সাইয়েদ আবুল আ'লা মওদূদী

ইতিহাস শুধু রাজা-বাদশাহদের ক্ষমতা দখল, যুদ্ধবিগ্রহ কিংবা সাম্রাজ্য বিস্তারের গল্প নয়। ইতিহাসের ভেতরে লুকিয়ে থাকে রাষ্ট্র পরিচালনার দর্শন, ক্ষমতার চরিত্র, নেতৃত্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

কাজ করেন শ্রমিকরা, মজুরি নির্ধারণ করেন কারা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৮


দেশে পোশাক শ্রমিকদের নতুন বেতনকাঠামোর দাবিতে আন্দোলন চলছে। শ্রমিকদের পক্ষ থেকে যখন বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছিলেন, তখন আমাদের শিক্ষিত সমাজের অনেকের চোখ কপালে উঠে... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×