somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান কে ছিলেন?

৩১ শে মে, ২০২২ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইয়ুব খানের বেশ জনপ্রিয়তা ছিল। যথেষ্ট উন্নয়নও করেছিলেন পূর্ব পাকিস্তানে। তবে শেষ রক্ষা হয় নি। গণতন্ত্র দেন নি। তাছাড়া সকলক্ষেত্রেই পূর্ব পশ্চিমের বৈষম্যও ছিল প্রকট। আরও বহুবিধ কারণে পূর্বে ওনি সুবিধা করতে পারেন নি। আওয়ামীলীগ ৬ দফা দাবি জনপ্রিয় করে তোলে। আইয়ুব শত চেষ্টা করেও থাকতে পারেন নি। আন্দোলনের মুখে পদত্যাগ করেন। ক্ষমতা দেন ইয়াহিয়ার কাছে। '৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হয় কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দেয় না। পূর্বাঞ্চলে গড়ে উঠে তীব্র আন্দোলন। ফলাফল স্বাধীনতা যুদ্ধ। এরপর ৯ মাসের যুদ্ধে দেশ স্বাধীন।


ক্ষমতায় আসেন শেখ মুজিবুর রহমান। সাবেক পূর্ব পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা। সাড়ে তিন বছর দেশ চালনা করেন। সাফল্য যেমন ছিল ব্যর্থতাও কম ছিল না। যাহোক, দেশকে মোটামুটি পুনর্গঠিত করেছিলেন কিন্তু নেতৃবৃন্দ এবং আমলারা দেশকে লুটেপুটে খেল। আধা মিলিশিয়া বাহিনী রক্ষীবাহিনী গঠন করেছিলেন বিশৃঙ্খলা দমনে, অস্ত্র উদ্ধারে। কিন্তু দেখা গেল এরা ব্যক্তিগত ক্রোধ এবং লোভ দমনে অগ্রসর হলো।
সরকারের ব্যর্থতাগুলো সামনে এনে জাসদ সহ অন্যান্য রাজনৈতিক এবং চরমপন্থী দল শুরু করল অরাজকতা।
সবকিছু নিয়ন্ত্রণে আনতে আনা হলো বাকশাল। উদ্দেশ্য ভালো। কিন্তু সবচেয়ে জনপ্রিয় নেতাটা ততদিনে জনগণ থেকে বিচ্ছিন্ন। ওনার নামে গুজবের ডালপালা।
সেনাবাহিনীর একটা অংশ এবং বিদেশী গোয়েন্দাদের যোগসাজশে ওনি সপরিবারে একসময় নির্মমভাবে নিহত।


কয়েকমাস ক্ষমতায় খোন্দকার মোশতাক। এরপর তাহের, জিয়া, খালেদ মোশাররফদের ক্ষমতার বাড়াবাড়ি। খালেদ হত। তাহেরেরও বিদায়। দৃশ্যপটে জিয়া। সবচেয়ে কমবয়সে বাংলাদেশের রাষ্ট্রপতি।
তাহেরের সাথে বেঈমানী, শেখ মুজিবুর রহমানের খুনিদের পুনর্বাসন, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন সহ নানাবিধ কলঙ্কের কালিমা। এছাড়া বিদ্রোহের নামে শত শত মুক্তিযোদ্ধা সেনা হত্যা। তবে জনগণ এসব ভুলে গেল। প্যান্ট-স্যুট-টাই পরা একজন চশমাপরা লোক খাল কাটতে নেমে গেলেন। দেখার মতো দৃশ্য। লোকজন মনে করল 'কত যে আপন'।
এ দেশের অনেক মানুষই আইয়ুবকে পছন্দ করত। তাছাড়া ঔপনিবেশিক শাসনের প্রভাব তো আছেই ( লোকজন কর্তৃত্ব পছন্দ করে)। তারা আইয়ুবের পর পছন্দ সই একজনকে পেল। একসময় ওনি নিহত হলেন বটে তবে দেখা গেল এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি।
ওনার পরবর্তীতে এরশাদ এসেছিলেন বেশিদিন ক্ষমতায়ও ছিলেন কিন্তু আওয়ামীলীগ-বিএনপির দাপটে সুবিধা করতে পারেন নি। কিন্তু তারপরও ওনার মোটামুটি জনপ্রিয়তা ছিল। ওনি কারাগারে থেকেও জাতীয় সংসদ নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। ওনার দলের বেশ কিছু আসন আছে।

এরশাদের পর থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র আসে। রাষ্ট্রপতির ক্ষমতা সঙ্কোচিত করা হয়। সর্বময় ক্ষমতায় ন্যস্ত করা হয় জাতীয় সংসদ বরাবর। যদিও মূল ক্ষমতা থেকে যায় প্রধানমন্ত্রীর কাছে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২২ সকাল ৯:৪৯
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×